হে বিদূষক

নীল's picture
নীল শুক্র, ২০১০-০৪-১৬ ১৫:৫২

মড়ার চিতা গুলো এখন শান্ত
নদীর জল বেড়ে ঘাটের পার
আগুন নিভে যাবে কাঠেরা জানত
না পোড়া শবদেহে অগরু ভার ;
গলার মালা খানা এখনো দুলছে
ভ্রূ-এর মাঝ খানে শ্বেত তিলক
লোকটা শুয়ে আছে অল্প হাসি মুখ
বুকটা ঢেকে রাখো, হে বিদূষক...

যতোটা দেখাযায়, এই তো বেশ ভালো
সাদা ও কালো মিলে এক প্রকার
যে খানে লোকটার আদতে ঘা ছিল
মৃত্যু ঘটেছিল কয়েক বার...
নাই বা কেড়ে নিলে ও টুকু সম্বল
ভিক্ষা দিন ছিল আজন্মের
অল্প ঋণ ছিল, তুমি ও পাও কিছু
সেটুকু বুঝে নেওয়া, কি ধম্মের ?

থাক না শুয়ে আছে, আগুন ও চুপচাপ
মৃত্যু ছুঁয়ে আছে পরাঙ্মুখ
নদীর জল জানে নাভির নোনা স্বাদ
চিতার কাঠ জানে দাহ্য সুখ.....
লোকটা এ সবের পায় নি কোন কিছু
লোকটা আজো আছে অপেক্ষায়
বুক টা ঢেকে রেখো, পারলে ছুঁয়ে থেকো
আগুন পাক তাকে যন্ত্রনায়......

__________________

নিরক্ষর

arya's picture
বাহ্......

arya 16 বছর 16 সপ্তাহ আগে

বাহ্......

.....

সবাই ভালো থাকুন আর কবিতায়......

arya's picture
নদীর জল জানে নাভির নোনা স্বাদ

arya 16 বছর 16 সপ্তাহ আগে

লোকটা আজো আছে অপেক্ষায়
বুক টা ঢেকে রেখো, পারলে ছুঁয়ে থেকো
আগুন পাক তাকে যন্ত্রনায়......

মালঞ্চ's picture
লোকটার মুখের রেখায় এখনও

মালঞ্চ 16 বছর 16 সপ্তাহ আগে

লোকটার মুখের রেখায় এখনও অপেক্ষার ছবি যেন বড় বেশি উজ্জ্বল...! আর যন্ত্রণার ছবি তো রীতিমত জলন্ত......!

সাগরলীনা's picture
আহা...

সাগরলীনা 16 বছর 16 সপ্তাহ আগে

আহা...

.....

একান্তই ব্যক্তিগত মতামত।
-শ্রীদর্শিনী

মধুছন্দা's picture
দ্বিতীয় প্যারা থেকে শেষ

মধুছন্দা 16 বছর 16 সপ্তাহ আগে

দ্বিতীয় প্যারা থেকে শেষ অব্দি, অপূর্ব

maganlal's picture
ei kobitar ki-e ba montobyo

maganlal 16 বছর 16 সপ্তাহ আগে

ei kobitar ki-e ba montobyo lokhbo....mogno holaam..!!!

সিন্ডারেলা's picture
হে কবি! দামী কবিতা !

সিন্ডারেলা 16 বছর 16 সপ্তাহ আগে

হে কবি! দামী কবিতা !

সাগরনীল's picture
...

সাগরনীল 16 বছর 16 সপ্তাহ আগে

...

.....

মতামত একান্তই ব্যক্তিগত, পছন্দ না হলে পাত্তা দেবেন না দয়া করে।

প্রতীক's picture
নীলদা - দারুণ

প্রতীক 16 বছর 16 সপ্তাহ আগে

নীলদা - দারুণ

দূরের জোনাকি 's picture
যত বিশেষণ সব

দূরের জোনাকি 16 বছর 16 সপ্তাহ আগে

যত বিশেষণ সব দিলাম......সব...
বহুবার ফিরে আসতে হবে......

jol foring's picture
vishon sundor neel da

jol foring 16 বছর 16 সপ্তাহ আগে

vishon sundor neel da

mithu's picture
motamot

mithu 16 বছর 16 সপ্তাহ আগে

bhishon mormosporshi !

শুভাশিস's picture
সত্যিই নীলদা, এটা আমার পড়া আপনার 'দি বেস্ট'

শুভাশিস 16 বছর 16 সপ্তাহ আগে

এত ভালো যে ভাবা যায় না। অনেক মৃত্যু দেখিনি বটে, তবে যেকটা দেখেছি স্মৃতির পাতায় সেই সবকটির ফ্ল্যাশব্যাক হয়ে গ্যাল এক লহমায়। যাদের হারিয়েছি তাদের যন্ত্রনা আবার নতুন করে ক্ষত এঁকে দিল বুকটায়। বুকটা হু-হু করছে।

atijit's picture
apurba........

atijit 16 বছর 16 সপ্তাহ আগে

apurba........

মোহিনী's picture
নদীর জল জানে নাভির নোনা

মোহিনী 16 বছর 16 সপ্তাহ আগে

নদীর জল জানে নাভির নোনা স্বাদ
চিতার কাঠ জানে দাহ্য সুখ.....
অসাধারণ- লেখা

pipuphishu's picture
thank u

pipuphishu 16 বছর 16 সপ্তাহ আগে

অনবদ্য ছবি... অসাধারন লাগল...
জানি না, তবে আমার আগের একটা post এ ( আমি পারিনি ...) নীল লিখেছিলেন মৃত্যু নিয়ে ভাবনার খোরাক পেয়েছেন, তারপর পরই আমরা পেয়ে গেছি একাধিক অসাধারন কিছু কবিতা, মৃত্যু নিয়ে, যদি সত্যি হয় হাজার ভাগের এক ভাগও, গর্বে আমার বুক ফুলে উঠবে হাজার গুন, না হলেও ক্ষতি নেই, যা প্রাপ্তি তা তো পেয়েই গেছি... ধন্যবাদ।
কিছুক্ষন চুপ করে থাকি...

chhaya's picture
kichhu bolbo na

chhaya 16 বছর 16 সপ্তাহ আগে

kichhu bolbo na....pore gelam

অদিতি's picture
অসাধারণ

অদিতি 16 বছর 16 সপ্তাহ আগে

অসাধারণ

নীল's picture
সবার জন্য অনেক অনেক

নীল 16 বছর 16 সপ্তাহ আগে

সবার জন্য অনেক অনেক ভালোবাসা.........

রাকা's picture
কিছু কিছু কবিতার সামনে স্তব্ধ

রাকা 16 বছর 16 সপ্তাহ আগে

কিছু কিছু কবিতার সামনে স্তব্ধ হয়ে যেতে হয়... সেই বিরল গোত্রের লেখা...

সোমা's picture
চুপ থাকি

সোমা 16 বছর 16 সপ্তাহ আগে

চুপ থাকি...

সুবীর বোস's picture
অসাধারণ

সুবীর বোস 16 বছর 16 সপ্তাহ আগে

অসাধারণ লাগল...

আষিক's picture
Neel da darun!

আষিক 16 বছর 16 সপ্তাহ আগে

"যে খানে লোকটার আদতে ঘা ছিল
মৃত্যু ঘটেছিল কয়েক বার"

khub bhalo laglo

delgado's picture
chup kore bose thaki

delgado 16 বছর 16 সপ্তাহ আগে

kobitar kachhe chup kore khanik bose thaklam
buker hahakar nivte aro kichhuta somoy lagbe.

kichhu nai ba bollam
kiba jay ase
anekdin baNcho dada...anekdin...rvabei kobitay..adday

অমৃতা's picture
অসাধরন

অমৃতা 16 বছর 16 সপ্তাহ আগে

"আগুন পাক তাকে যন্ত্রনায়"
অদ্ভুত ভাল লাগল.........
কোনো ভাষা নেই বোঝানোর।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline