ভ্রম
chhaya
শুক্র, ২০১০-০৪-১৬ ০৫:৪৬
শুক্র, ২০১০-০৪-১৬ ০৫:৪৬ প্রারম্ভিক ভুলের হিসাবে আমার খোলা খাতা
পঠনপাঠনের অবাধ স্বাধীনতা
শুরুবাদ হয়ত সেখানেই
যেখানে মোরামরাস্তা নদীছুঁয়ে মিলেছে রাজপথে--
স্মৃতির বিড়ম্বনায় ফেলেআসা জনপদ
গ্রাম্য সাথী আর সনাতন উপবন
টেরাকোটা মনে কাটে ভুলের নকশা...
রয়ে গেছে লালশালুর পুঁটলিতে
ফুটো তামার পয়সা
কাঁটা হয়ে মনে গাঁথে
নাগরিক অচলতায় সচল ভ্রম
- chhaya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 238





Suman 16 বছর 17 সপ্তাহ আগে
chomotkar, jodi bhul bujhe na thaki, fele asa jogoter sathe notuner milone sottiy jeno ek bhrom sristi kore, khub bhalo laglo
arya 16 বছর 16 সপ্তাহ আগে
সুন্দর....অস্ফুট....
ভাল লাগল......
সবাই ভালো থাকুন আর কবিতায়......
মধুছন্দা 16 বছর 16 সপ্তাহ আগে
ছায়াদি খুব মনে ছুঁয়ে গেল গো কবিতা
মধুছন্দা 16 বছর 16 সপ্তাহ আগে
যেখানে মোরামরাস্তা নদীছুঁয়ে মিলেছে রাজপথে--
স্মৃতির বিড়ম্বনায় ফেলেআসা জনপদ
গ্রাম্য সাথী আর সনাতন উপবন
টেরাকোটা মনে কাটে ভুলের নকশা
অপূর্ব, বহুদিন কোন মোরামরাস্তায় হাঁটা হয়নি
সিন্ডারেলা 16 বছর 16 সপ্তাহ আগে
বাহ ! সুন্দর
প্রতীক 16 বছর 16 সপ্তাহ আগে
ছায়াদি, কবিতাটা খুব ভাল লাগল
মোহিনী 16 বছর 16 সপ্তাহ আগে
''স্মৃতির বিড়ম্বনায় ফেলেআসা জনপদ
গ্রাম্য সাথী আর সনাতন উপবন''
চমৎকার লেখা...
chhaya 16 বছর 16 সপ্তাহ আগে
sobaike janai antorik subhokamona
নতুন মন্তব্য পাঠান