নোতুন শুরুর ভোর

একজন কবিতা-কুটুম্ব's picture
পিপুফিশু

লক্ষীটি নাম
অন্তত একবারটি নাম কোল থেকে, দাঁড়িয়ে উঠে দেখ চেয়ে দেখ একবার
একবার অন্তত চেয়ে দ্যাখ স্ক্রীনসেভার আবার কেমন পাল্টে দিয়েছি আবার
হয়ত নোতুন কিছুই নয় তবু নোতুন চোখেই না হয় চেয়ে দ্যাখ আরেকবার

চড়া লালে নীল ঢাকা পরেনি এখনও বরং স্বপ্ন আলোয় ছড়ানো হীড়কদ্যুতি
ওয়ালপেপারে উনবিংশ শতাব্দীর গাছগাছালি হলুদবসন্ত পাখি বউকথাকওও
মিশেল দিয়েছি রিংটোনে বারোমেসে নয় একটানা বসন্তের কোকিলের একঘেয়েমি
ছোট্ট টেরাসে ছটফটে ছাতারের খুনসুটি ঘাড় ফুলিয়ে কেমন গোল হয়েছে দেখ
চেয়ে দেখ সকালবেলাই ডাকছে তোকে ছুটোছুটিতে এত ভয় কেন তোর, কেন?
রক্তাত্ম আঁচড় পা মচকানো? দমেও হয়ত কমতি হবি অনেকখানিই, তুই তো
দলছুট চিরকালই

আমিতো আর শ্রমজীবি নই, টিপাই টিপাই, শ্রমলাঘবের গান করব আনন্দে
শক্তপোক্ত হব তোকে পিঠে নিয়ে ভাটিয়ালি ভাওইয়া অথবা পেশাদার কেউ
তোকে পেশা করব রঙ চড়িয়ে চড়া দামে, রক্তবীজ যে তুই আমারই আদরে
সোহাগে এতটাই বাড়ন্ত পরজীবির মত শেষ অবধি এমন আঁকড়ে ধরবি গলা
বুকে জমিয়ে তুলবি ভারি ভারি পাথর বুঝতে পারিনি রোজ তোর এই
বেড়ে ওঠা ধেড়ে খোকার মত, বিরক্ত লাগে, শুধু ইচ্ছে করে তোকে নামাই
কোল থেকে একটা ঘাড় ধাক্কা দিই কষে পিছন ফিরে, কিন্তু তারপর...

চেয়ে দেখ আবার সেই সকাল হয়েছে নোতুন করে, নোতুন শুরুর ভোর
আজ অন্তত একবার কোল থেকে নাম বুক থেকে বুক ভরে শ্বাস নিই
একবার বার বার আবার...

মালঞ্চ's picture
বাহ্‌...সুন্দর... নতুন বছরের

মালঞ্চ 16 বছর 17 সপ্তাহ আগে

বাহ্‌...সুন্দর...

নতুন বছরের অনেক শুভেচ্ছা...

ঝর্না's picture
নতুন বড় নোতুন হল এই নববর্ষে

ঝর্না 16 বছর 17 সপ্তাহ আগে

দারুন মানে খুব খুব ভালোলাগল।
আর আপনি সহ মঞ্চের সবাইকে নববর্ষের প্রচুর প্রচুর শুভেচ্ছা।

সাগরলীনা's picture
অসামান্য লেখা

সাগরলীনা 16 বছর 17 সপ্তাহ আগে

অসামান্য লেখা!!ভীষণ ভীষণ ভালো লাগল...অনেকেই লেখেন...মেকি লাগে অনেকসময়...খুব ভেতরের উপলব্ধী খুব সাবলীল ভাবে লেখা...শুভেচ্ছা নেবেন।

.....

একান্তই ব্যক্তিগত মতামত।
-শ্রীদর্শিনী

আষিক's picture
noboborsher shubechha

আষিক 16 বছর 17 সপ্তাহ আগে

noboborsher shubechha, khub bhalo laglo apnar lekha, notun bochhorer prothom din onek bhalo lekha porte pelam ... Smile

নীল's picture
আমি কাল থেকে বেশ কয়বার পড়ে

নীল 16 বছর 17 সপ্তাহ আগে

আমি কাল থেকে বেশ কয়বার পড়ে গেছি লেখা টা.........এক একবার এক রকম মানে সামনে এসে দাঁড়ায়.........এই সব লেখার এটাই মজা, বাতিল হয় না কখনো.........

.....

নিরক্ষর

arya's picture
খুব খুব ভালো লাগল......

arya 16 বছর 16 সপ্তাহ আগে

আজ অন্তত একবার কোল থেকে নাম বুক থেকে বুক ভরে শ্বাস নিই
একবার বার বার আবার...

.....

সবাই ভালো থাকুন আর কবিতায়......

পিপুফিশু's picture
dhonyobad

পিপুফিশু 16 বছর 16 সপ্তাহ আগে

sobbai k noboborsher suveccha priti o prochur prochur bhalo bhasha
MALANCHA, JHARNADI, SAGARNEELA, ASHIK, NEEL ARYA,
sobbai k suvecchha
ha Neel; emon ekta iccha bohudin pushe rekhechhilam mone, emon kichhu lekha jak jar mul ashone bhinno bhinno onubhuti bosie bhinno bhinno maane hote pare,
onek onek dhonyobad

.....

pipu

mithu's picture
motamot

mithu 16 বছর 16 সপ্তাহ আগে

kromosho matured hoye uthchish ! khub shundor, kal-i to bollam. abar.



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline