অস্তিত্ব
সনজিৎ
বুধ, ২০১০-০৪-১৪ ১৪:৫৮
বুধ, ২০১০-০৪-১৪ ১৪:৫৮ ঠান্ডা স্রোত শরীর বেয়ে নামে৷
ছায়ার শরীর স্পষ্ট,
চুলের ঘ্রান খেলে
প্রজাপতির মতো৷
মিষ্টি হাত,নিশ্বাসে ছুয়ে যায়;আগের মতো৷
ভালো আছি৷
তোমার দুষ্টুমী আত্রেয়ীর স্রোত৷
জড়িয়ে ধরে প্রশ্ন কর
কেমন? ভালো আছো?
অলীক জীবনে উঁকি মারে
বাস্তব স্বপ্ন৷
চোখের জল চোখেই শুকোয়,
প্রসারিত হাতের আঙুল ছুতে চায় তোমার হাত,
ঢেউ ভাঙা হাসি হেসে-
ভালো আছি৷
ঠান্ডা ছায়া শরীর বেয়ে নামে,
মিলিয়ে যায়,
মিশিয়ে যায়৷
বলে অস্ফুট দীর্ঘনিশ্বাস
ফিরে এসো৷
- সনজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 232





maganlal 16 বছর 17 সপ্তাহ আগে
chomotkaar lekha...!!! শুভ নববর্ষ ...!!! মঙ্গলময় হোক ১৪১৭ ....!!!
dibyendu 16 বছর 17 সপ্তাহ আগে
khub bhalooooooooooo...........
সনজিৎ 16 বছর 17 সপ্তাহ আগে
Maganlal,dibyendu আপনাদের ধন্যবাদ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা৷
নতুন মন্তব্য পাঠান