মৌমাছি

নীল's picture
নীল বৃহ, ২০১০-০৪-১৫ ০৬:০৯

মৌমাছির ডানায় সকাল নেমে আসে......

এ শহরে ন'টার সাইরেন বাজেনি বহুকাল
অভ্যাস, বুঝলে হে, সবই অভ্যাস
আমাদের জেগে ওঠা, উড়ান, ফিরে আসা
মৌমাছিপনা ;

পুঞ্জাক্ষি তে লেগে থাকা খন্ডচিত্র, হলুদ পরাগ
সানাইএর বিস্মৃত সুরের মত লিচু বন
সন্তান সন্ততি চাল ধোয়া জল,
দারুণ রোদের দিন, বাতাসের আগুন ছোঁয়াচ
ডানায় গভীর ক্ষত, গাঢ় রাত
ততোধিক গাঢ় অনুভব......

মোমাছি উড়ে যায় কাগজ ফুলের বন
মৌমাছি উড়ে যায়
মেঘের রঙীন
মৌমাছি উড়ে যায়
বিলি কাটে বাতাস ডানায়............

__________________

নিরক্ষর

Ruby's picture
Bahh!!!...........

Ruby 16 বছর 17 সপ্তাহ আগে

Bahh!!!...........

maganlal's picture
.............................

maganlal 16 বছর 17 সপ্তাহ আগে

........................................................................

আষিক's picture
osa laglo neel da

আষিক 16 বছর 17 সপ্তাহ আগে

osa osa

সাগরলীনা's picture
আহা!

সাগরলীনা 16 বছর 17 সপ্তাহ আগে

"পুঞ্জাক্ষি তে লেগে থাকা খন্ডচিত্র, হলুদ পরাগ
সানাইএর বিস্মৃত সুরের মত লিচু বন
সন্তান সন্ততি চাল ধোয়া জল,
দারুণ রোদের দিন, বাতাসের আগুন ছোঁয়াচ
ডানায় গভীর ক্ষত, গাঢ় রাত
ততোধিক গাঢ় অনুভব......"

এতো বেশী করে লেখায় ফিরে আসবে, একসময় ভাবতেও পারতাম না Smile...নতুন বছর আরো কবিতাময় হোক।

.....

একান্তই ব্যক্তিগত মতামত।
-শ্রীদর্শিনী

arya's picture
বেশ বেশ......

arya 16 বছর 17 সপ্তাহ আগে

পুঞ্জাক্ষি তে লেগে থাকা খন্ডচিত্র, হলুদ পরাগ......আগাগোড়া সুন্দর কবিতা......

.....

সবাই ভালো থাকুন আর কবিতায়......

pipuphishu's picture
ki sundar chhobi.... thank u

pipuphishu 16 বছর 17 সপ্তাহ আগে

ki sundar chhobi.... thank u

মালঞ্চ's picture
এ শহরে নটার সাইরেন বাজেনি

মালঞ্চ 16 বছর 17 সপ্তাহ আগে

এ শহরে নটার সাইরেন বাজেনি বহুকাল
অভ্যাস...

এই অভ্যাসে বেশ একটা দোলা দিয়ে গেল কবিতাটি

নীল's picture
সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা

নীল 16 বছর 17 সপ্তাহ আগে

সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা ; আগামী সবার জন্য সুখের হোক, মঙ্গলের হোক......

রাকা's picture
নতুন বছরের দিনটায় কি কান্ড

রাকা 16 বছর 17 সপ্তাহ আগে

নতুন বছরের দিনটায় কি কান্ড করে রেখেছ সবাই! একটার পর একটা এত্ত ভাল লেখা! মঞ্চ থেকে বেরোতেই পারছি না যে!

নীলদা, দুর্দান্ত লেখা!

Jayita's picture
খুব ভালো লাগলো ,

Jayita 16 বছর 17 সপ্তাহ আগে

খুব ভালো লাগলো , নির্মাল্যদা...

chhaya's picture
khub bhalo

chhaya 16 বছর 17 সপ্তাহ আগে

subho Nabobarsho
Neel khub bhalolaglo
Anekdin pore ese ektu asubidhay pore kal uttor dite parini
kal khaodaoya khub soja sahoj paddhatir chhilo
kochi pantha noi gacch pantha
anek khaoya daoya nishiddho
besh barosaro na holei majhari ekta jhotka kheye uthechhi to
bhalo theko tomra

দূরের জোনাকি 's picture
getting into the great habit of raising your own bars...

দূরের জোনাকি 16 বছর 17 সপ্তাহ আগে

খুব ভাল......যথারীতি...
getting into the great habit of raising your own bars...

নীল,
এই কবিতাটা আমাকে মনে করিয়ে দিল অসীমের "স্বপ্নের মুখ" বলে একটা কবিতার থ্রেডে আপনার একটা মন্তব্যকে......সেটাই তলায় দিলাম...

"আমি তো মুহূর্ত টুকুই লিখি......শাশ্বত কিছু লিখতে পারি না......দেখতেও পাই না চোখে......পুঞ্জাক্ষি কিনা কে জানে!!"

এরকম আরো অনেক শাশ্বত মুহূর্ত টুকু উঠে আসুক...পুঞ্জাক্ষির জয় হোক...

প্রায় এক হপ্তা ছিলাম না......ফিরে এসে ভালো লাগছে......
নববর্ষের শুভেচ্ছা নেবেন...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline