আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে

acharyyasankar's picture
acharyyasankar বুধ, ২০২৬-১১-০৪ ১৭:৫২
WhatsApp Image 2026-11-04 at 9.39.40 PM.jpg

জোৎস্নার সফেন সমদ্র তীরে
তীক্ষ্ণ হ্রেষায় রাত্রির লবন বাতাস চিরে
ফালাফালা করে , উন্নতশীর,
গর্বিত , উদ্ধত অশ্বযুথ।

সচমকে দেখি আমি, নির্বাকে দেখি
তাদের সুঠাম দেহে
জোছনা পিছলে পরে
পাড়ে ঢেউ ভেঙে পরে
-তার ধ্বনি শঙ্খগম্ভীর।

এরা কি পৃথিবীর শেষ বুনো ঘোড়া ?
শেষতম স্বাধীন ?
শৃঙ্খলের নির্মম শাসন
চাবুকের শিস
কখনো চেনেনি তারা?

হয়তো বন্য নয়
জন্ম অরণ্যে নয়
সদ্য বন্ধনহীন
শৃঙ্খলের শাসন ছেঁড়া
ফেরার হয়গ্রীব।

এই জোৎস্নায়
সমুদ্রচারণ শেষে
বালুময় পদচিহ্ন এঁকে
শ্রান্ত, বিশ্রাম খোঁজে
দেওদার অরণ্যে এসে।

পলাতকের স্বপ্ন
ঘুমের ভিতর কেঁপে ওঠে বুক ?
শৃঙ্খলের কঠিন স্মৃতি
চাবুকের শাসন
কেড়ে নেয় -মুক্তির সুখ ?

যদি বন্ধন ছিড়ে
এই সব পলাতক অশ্বের
সুখী বিভ্রমে ,
মানুষ ফেরার হয়
চন্দ্রসিক্ত সাগরের তীরে !

নিয়তির কারাগার ভেঙে ,সব শৃঙ্খল ছিঁড়ে
যদি হয়-হতে পারে কখনো
পলাতক-নিরুদ্দেশ মানুষ,
অন্তরে অরণ্যের স্মৃতি জাগে
বহুদূর জন্মান্তরের স্মৃতি আসে ফিরে ?

তোমায় আদ্যপান্ত ভুলে
যদি উদাসীন
চলে যাই নিরুদ্দেশে
দায় -দায়িত্ব-পিছুটান
জীর্ণ সংস্কারের মতো পিছু ফেলে।

স্বাধীনতা পাবো ?
তোমায় আনখশরীর ভুলে গিয়ে
তোমার স্মৃতিকে
পাঠিয়ে নির্বাসনে
অবশেষে নিরাময় পাবো ?

দ্রুতগামী, স্বাধীন অস্বযুথের
দায়হীন-অবাধ মুক্তির সাক্ষী
সেই জোত্স্নামগ্ন সৈকতে একাকী
কোথাও অন্তরে রেখে জাবেনা কি
অপূরণীয় কিছু ফাঁকি !

ভুলে যাওয়ায় মুক্তি
বিস্মরণে স্বাধীনতা
অস্বীকারে শিথিল হবে
বন্ধনের ফাঁস
কিন্তু ইতিহাস?

স্পর্শের গাথা
ওষ্ঠ অধরের দলিল
আদরের স্থাবর-অস্থাবর
অস্ফুট উচ্চারণের অঙ্গীকার
মুছে যাবে-যদি করি অস্বীকার ?

সেই প্রিয়ভাষ-সেই মধুমাস
সাগরের রৌপ্যময় স্মৃতির শৃঙ্খল
যদিও সন্দেহের উর্ধে নয়
তবু আমিই সেই মায়ায় কয়েদী
ভালোবাসি সৈকতের জোৎস্না অকারণ।

রূপময় চাঁদের সুষমায়
জোৎস্নায় ভেসে যায় পাড়
স্বাধীন -ক্রীড়ারত অশ্বযুথ
এই সৈকত আশ্লেষে কাঁপে থরো থর
বাতাসে লবন, স্বেদগন্ধ ছড়িয়ে যায় ।

বন্য স্বপ্রতিভতায়
-সুখে থাকে স্বাধীন তুরঙ্গ
প্রণয়ে -দর্পিত কেশর সঞ্চারে
বালুময় সমুদ্রতীরে ধাবমান
দিগন্তে মিলায়।

তুমিময় জোৎস্নায় একাকী
তোমার স্মৃতির শৃঙ্খল
তোমার আদরের দাগ
তোমার বাঁধন
নিভৃতে যত্ন করে করে রাখি।

কিম্ভুত 's picture
অত্যাশ্চর্য পাঠ যেন

কিম্ভুত 6 দিন 2 ঘন্টা আগে

অত্যাশ্চর্য পাঠ
যেন অতীন্দ্রিয় কলমে লেখা

কিম্ভুত 's picture
‘তোমায় আদ্যপান্ত ভুলে যদি

কিম্ভুত 6 দিন 2 ঘন্টা আগে

‘তোমায় আদ্যপান্ত ভুলে
যদি উদাসীন
চলে যাই নিরুদ্দেশে
দায় -দায়িত্ব-পিছুটান
জীর্ণ সংস্কারের মতো পিছু ফেলে।’

আমার টেক-হোম লাইনগুলি

সরো's picture
অদ্ভুত সৃষ্টি, মুগ্ধতা অশেষ

সরো 6 দিন 2 ঘন্টা আগে

অদ্ভুত সৃষ্টি, মুগ্ধতা অশেষ

রিভা's picture
এক্সেলেন্ট লেখা আর ছবি

রিভা 6 দিন 1 ঘন্টা আগে

এক্সেলেন্ট লেখা আর ছবি

এনা's picture
দারুণ আচার্যদা

এনা 6 দিন 1 ঘন্টা আগে

দারুণ আচার্যদা

m.c.'s picture
Superb

m.c. 6 দিন 8 মি আগে

Superb

রহিত's picture
প্রথমেই চোখ আটকে গেল

রহিত 5 দিন 21 ঘন্টা আগে

প্রথমেই চোখ আটকে গেল ছবিটিতে
পেন্টিং-এর আবহটি অসাধারণ লাগল

রহিত's picture
তারও পরে বলি, কবিতাটিও

রহিত 5 দিন 21 ঘন্টা আগে

তারও পরে বলি, কবিতাটিও তাই

‘স্বাধীনতা পাবো ?
তোমায় আনখশরীর ভুলে গিয়ে
তোমার স্মৃতিকে
পাঠিয়ে নির্বাসনে
অবশেষে নিরাময় পাবো ?’

আমরা জানি এই নিরাময়, এই স্বাধীনতা আমাদের অপ্রাপ্য

ডার্কবিন's picture
‘‘তোমার আদরের দাগ তোমার

ডার্কবিন 5 দিন 21 ঘন্টা আগে

‘‘তোমার আদরের দাগ
তোমার বাঁধন
নিভৃতে যত্ন করে করে রাখি’’

আহা মন ভরিয়ে দিলেন
রেখায়-লেখায় অভূতপূর্ব যুগলবন্দী

সুহাসিনী's picture
মুগ্ধ হলাম মন্দ্র ভাষা,

সুহাসিনী 5 দিন 21 ঘন্টা আগে

মুগ্ধ হলাম
মন্দ্র ভাষা, অপূর্ব সাথের ছবিটি
আলাদা অভিজ্ঞতা নিয়ে গেলাম

গ্রে স্কেল's picture
অনুপম চিত্র, অনন্য ভাষার

গ্রে স্কেল 5 দিন 20 ঘন্টা আগে

অনুপম চিত্র, অনন্য ভাষার সমারোহে এ যেন কবিতার এক মেগা শো, মুগ্ধ হতেই হল, মনের অভ্যন্তরে একটি স্থায়ী অনুরণন রয়ে গেল

মধুছন্দা's picture
আরো একবার একটি সেভ করে

মধুছন্দা 5 দিন 17 ঘন্টা আগে

আরো একবার একটি সেভ করে রাখবার মতো কবিতা
লিখে চলুন আচার্যশঙ্করদা



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline