চাওয়া পাওয়া

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

চাওয়া পাওয়া
- (রক্তিম)
যা পেয়েছিলাম সেই জন্ম মুহূর্তে
যাবার সময় তাই কি পাব দুই হাতে।
এই ধরণীতে এসে খুব কেঁদেছিলাম
কান্না হাসির দোলায় যাব শূন্য হাতে।
হিসাব নিকাশ শেষ থাকবে খোলা খাতা
প্রশ্ন অনেক থাকবে এপার ওপার জুড়ে।
কেন আমি এসেছিলাম কোথায় যাব চলে?
উত্তর খুঁজে পাবনা জানি সময় নীরবে ঝরে।

পরের প্রজন্ম কি সবটা কি পাবে?
পায়নি ওরা ওরা আরও নতুন কিছু পাবে।
হাতের মুঠোয় আছে গোটা একটা বিশ্ব
সেটায় পরম পাওয়া এটাই ভাবতে হবে।
তবে কিছু পেলে কিছু দিতে হয় ফেলে
শুঁয়োপোকা শেষে প্রজাপতি জন্ম নেয়।
পড়ে থাকে একা একলা শূন্য তার খোলস
উড়ে যায় বাতাসে যেখানে তাঁর মন চায়।

নীল's picture
" যা পেয়েছিলাম সেই জন্ম

নীল 1 সপ্তাহ 13 ঘন্টা আগে

" যা পেয়েছিলাম সেই জন্ম মুহূর্তে
যাবার সময় তাই কি পাব দুই হাতে।"

এ নিতান্ত কঠিন জিজ্ঞাসা ! ঠিক কি চেয়েছিলেন জন্ম মুহূর্তে তা না জানা অব্ধি বলা খুব মুশকিল।
তবে এই একই আকাঙ্ক্ষায় আমি ও বেঁচে আছি সত্যি বলতে, জন্ম মুহূর্তে ঠিক হাতে পেয়েছিলাম কিনা তা নার্স মহোদয়া বলতে পারবেন, কিছু পরে মুখে যে পেয়েছিলাম তা নিশ্চিত! আর মরন কালে আবার তা দুই হাতে ধরার সৌভাগ্য হবে কি না তাও নিশ্চিত নয়, তবে আশায় বাঁচে চাষা!

.....

নিরক্ষর

রিভা's picture
গান নাকি

রিভা 6 দিন 12 ঘন্টা আগে

গান নাকি

রেবতী's picture
‘পরের প্রজন্ম কি সবটা কি

রেবতী 5 দিন 21 ঘন্টা আগে

‘পরের প্রজন্ম কি সবটা কি পাবে?
পায়নি ওরা ওরা আরও নতুন কিছু পাবে।’

সারসত্য বটে

ASIT KUMAR ROY's picture
বুকের উপর থেকে পাথর সরে গেছে

ASIT KUMAR ROY 5 দিন 17 ঘন্টা আগে

বুকের উপর থেকে পাথর সরে গেছে বটে কিন্ত ব্যথাটা মাঝে মাঝেই পাই। যেমন সবুঝ চাপা দিয়ে রাখলে ঘাসেরা হলুদ হয়, চাপ সরালেই আবার ধীরে ধীরে সবুজ হতে থাকে। হয়তে ভুলে যাবে সময় লাগবে। এবারে সপ্তমীতে আমরা মিলনমেলার আসর রাখিনি। শুধু তুই নেই বলে। চুন থেকে পান খসালেই মনে পড়ে যায় তোর কথা। বলে থাকতিস কোথাও যেতে হবে না। জোর দিয়ে বলছি আসর যেন আমার বাড়িতেই হয়। কারণ তোরা জানিস প্রতিবার ব্যখা দিতে পারব না। আমার উনি আছেন ওর আনন্দের জন্য ও কোথাও যেতে পারেনা না, ও যে অনেকটায় শারীরিকভাবে দুর্বল। শেষেরবার বুঝিনি তুই নিজের কথা বলতে চেয়েছিলি। দুরদুরান্ত থেকে উড়ে এসেছিল পরিযায়ী পাখীরা কেউ কিচিরমিচির ডাকে কেউ গায় কেউ নাচে কেউ খায়। আবার কেউ কেউ উঁচু নিচু স্বরে আকার ইঙ্গিতে কথা বলে। কেউ আবার কারোর পিছনে কাঠি করে খিল্লি উড়িয়ে দেয় নীল আকাশের গায়ে। তারপর সন্ধ্যা ঘনালে আসরের আলো নিভে আসে তখন যে যার বাড়ি ফিরে যায়। ঠোঁটে করে নিয়ে যায় সব পেয়েছি দেশের আনন্দের খড়কুটো। কথা দিয়ে যায় পরেরবার এর চেয়ে আনন্দ দ্বিগুন হবে। নাহ রে তোকে ছাড়া সেটা সম্ভব নয়।
চেষ্টা করেছিলাম নিজেকে পাল্টে ফেলাবার তাই অমরকণ্টক গিয়েছিলাম বেড়াতে পাঁচ বন্ধু মিলে। তোর পরিবর্তে অন্য বন্ধু ও শুভ আশিস মিলে গিয়েছিল, সবটায় ঠিক ছিল। তবু কেমন যেন শূন্য শূন্য ভাব ছিল। না না কবি কবি ভাব নয় অন্তর থেকে সত্যি কথাটা বলছি ভাই। বলবার চেষ্টা করছি। একটু বলতে দে মাঝপথে আমার মুখ বন্ধ করে দিসনা। সেবারে যেমন নর্মদার স্রোতে ভেসে গিয়েছিলাম... এবারে আর ভেসে যেতে ইচ্ছা করেনি। শুধু তুই নেই বলে... এও এক অসম্পূর্ণ কবিতা।

ASIT KUMAR ROY's picture
ধার করে ঘি খাওয়া যে বারণ তাই

ASIT KUMAR ROY 3 দিন 19 ঘন্টা আগে

ধার করে ঘি খাওয়া যে বারণ
তাই দেখতে নেই জেগে স্বপন।
যতটুকু পাও তাতেই খুশি থাকো
এটাই দেশি দাওয়ায় বাবা বলতেন।

এই জীবন যেন দুষ্টু মিষ্টি এক গল্প
সুখ দুঃখ আসে দিনরাত্রির মত।
আবেশিত মন দিলখুশ হাসি কান্না ঝরে
সব্বায় ভাল থেকো অতীত দিনের মত।

আকাশের যত সোনার বরণ রংগুলো
মাঠের ফসল সবটা কেড়ে নিলো।
ভাবলো চাষী এবার বুঝি দিন এলো
স্বপ্ন ভঙ্গ তাঁর, অন্য'ঘরে মজুত হলো।

গরু চিরদিন জেনো গরুই থাকবে
হবে না সে কভু মহাগুরু।
দুধ ঘি ছানা আর খাওয়ালে মাখন
পেট যে তার করবে গুরুগুরু।
সহ্জ পাঠ নিমেষেই হবে দুর্গম
ধরার মাঝে তাণ্ডব হবে শুরু।
দেশ জুড়ে তাই চলছে অসম যাত্রা
কি জানি কি হয়,বুক করে দুরুদুরু!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline