নামহীন
hiya
শনি, ২০২৬-১০-৩১ ১৮:০০
শনি, ২০২৬-১০-৩১ ১৮:০০ অলকেন্দু সান্যালের ভারাক্রান্ত দিন
অচেনা আকাশ থেকে নেমে আসা
অদ্ভুত ধূসর মেঘ, ঢেকে রাখে সারাদিন
শহরকে, ছেয়ে থাকে গুমোট মেঘলা
যেন সারাবেলা
চেনা রাস্তাগুলো যেন গুপ্ত গলিঘুঁজি
সেইসব দিন
বিচিত্র সাজের মাঝে
খুঁজি,
খুঁজে ফিরি সারাদিন
কি কঠিন সঙ্গীবিহীন
অলকেন্দু সান্যালের নাম - নাম পাতা
লেখা বন্ধ আর অন্ধ যত খাতা
অদ্ভুত ভুতুড়ে সব কালিঝুলি মাখে
যুযুধান
না বলা শব্দের শব ঘিরে রাখে
বাতাসে লুকোনো স্বাভিমান
পলকের দীর্ণ টান -
ছিঁড়ে ছিঁড়ে যায় -
তুলোট কথার যত নরম আঘ্রাণ
মুহূর্তেরা স্তম্ভিত লজ্জায় -
ঝুলে থাকে মরে থাকে সময়ের বিপন্ন কাঁটায়
পিঙ্গল সঙ্গীন
গোপন গহ্বর থেকে উঠে আসে
অতৃপ্ত স্বরীসৃপ,
দৃষ্টিহীন
আকাশ ধূসর হয়
ক্লেদ ক্লেদ ক্লেদ শুধু নৈঋতে মেঘেরা বৃষ্টিহীন
থাকে শুধু সৃষ্টিহীন
অলকেন্দু সান্যাল - নামহীন
আর তার ভারাক্রান্ত দিন
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 264





সুহাসিনী 1 সপ্তাহ 3 দিন আগে
‘অলকেন্দু সান্যাল - নামহীন’
নামহীন এক মন-ভারে মন ভারাক্রান্ত হল
রুকু 1 সপ্তাহ 3 দিন আগে
বেশক্ জি
m.c. 1 সপ্তাহ 3 দিন আগে
Soul touching
kalyan 1 সপ্তাহ 2 দিন আগে
চমৎকার লাগল
ডার্কবিন 1 সপ্তাহ 2 দিন আগে
‘‘না বলা শব্দের শব ঘিরে রাখে
বাতাসে লুকোনো স্বাভিমান
পলকের দীর্ণ টান -
ছিঁড়ে ছিঁড়ে যায় -
তুলোট কথার যত নরম আঘ্রাণ
মুহূর্তেরা স্তম্ভিত লজ্জায় -’’
মৈনাক 1 সপ্তাহ 2 দিন আগে
অলকেন্দুবাবু কি কর্মজীবন থেকে অবসর নিলেন? বেশ লিখেছেন।
মৈনাক
বনলতা 1 সপ্তাহ 2 দিন আগে
সঙ্গীবিহীনতা সবথেকে বড় এক অভিশাপ মনে হয়
কেউ কেউ একা পারেন, কেউ পারেননা
মধুছন্দা 1 সপ্তাহ 2 দিন আগে
মন-খারাপের, তাই না? এখানে ‘ভাল লাগল’ বললে কেমন যেন শোনাবে
নীল 1 সপ্তাহ 2 দিন আগে
" আকাশ ধূসর হয়
ক্লেদ ক্লেদ ক্লেদ শুধু নৈঋতে মেঘেরা বৃষ্টিহীন
থাকে শুধু সৃষ্টিহীন
অলকেন্দু সান্যাল - নামহীন
আর তার ভারাক্রান্ত দিন "
এ তো আমার কথা!
নিরক্ষর
হিয়া রাজা 1 সপ্তাহ 1 দিন আগে
@সবাইকে পাঠ আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
ASIT KUMAR ROY 6 দিন 20 ঘন্টা আগে
আপাত দৃষ্টিতে দেখলে সাগর শান্ত মনে হয়
কিন্ত কেউ জানে না জানতে পারে না।
ভিতরে ভিতরে ভীষণ উচাটন আর উতল
সত্যিই তার গভীরতায় আজ উথাল পাথাল।
কাল রাতের যে বৃষ্টি বাড়ি ফেরেনি
ভীষণ রকম অনিশ্চিত ভাবনায় ছিল অনিদ্রা
পূর্বাভাষ ছিল দারুন অশনি ঝড়ের সঙ্কেত
তবে কি বৃষ্টি তার কবলে পড়েছে?
এমন উচাটন দেখেই সকালের রবি বলল
এমন উতলা কেন? বৃষ্টি কি বাড়ি ফেরেনি।
বেলা না ফুরাতেই সন্ধ্যা এসে বলেছিল যাও।
হয়তো চন্দ্র কিছু জানে। সে হয়তো খবর দেবে।
কাল ছিল একাদশী দেখা দেবার কথা ছিল না।
আমার নির্জলা উপবাসে কোন খবর নেই।
আর শরীর ও তোমার ভালো নেই।
তারা নক্ষত্র বার্তা পাঠায় আমি আমরা জানি
সে বার্তা এতই মৃদু সাগরের কানে পৌঁছায় না।
সাগর এবার সুনামি কে ডেকে বলে
বন্ধু তোকে খুব দরকার কাল রাতে বৃষ্টি ফেরেনি।
আজ তুই আমি আর এই পৃথিবী একজোট হই
বৃষ্টিকে ঝড়ের কাছ থেকে ফিরিয়ে আনতেই হবে।
হোক এবার ভীষণ তাণ্ডব
মুখোমুখি লড়াই চলবেই বৃষ্টিকে ফেরাতে।
নতুন মন্তব্য পাঠান