সামোসার ক্ষেতে

টুকরো
সামোসার ক্ষেতে ঢুকে দেখি কার্টুনের আজবে
মোটু আছে পাতলু নেই অথবা পাতলু আছে
মোটু নেই, যেভাবে ধরো, ঝরোঝরো আছে
তবু ঝর্না নেই, বিমর্ষ হসন্ত পড়ে আছে একা
তবু কোনো ব্যঞ্জন নেই ... তপস্যা শেষ করে ফিরে
গেলে থার্ড পার্সন, দেখে সানাই বেজেছে
তবু কি বৌ আছে হায় ... আছে ফসলের দোনামোনা
তবুও কৃষকিনী আল ধরে ছুঁয়েছে শূন্যতা
ধানকাটা মাঠের কিনারে, দ্যাখো এ নগরে ঘর আছে, তবু
দরোজা নেই অথবা দরোজা দিয়ে ঢুকে দেখি
ঘর নেই কোনো, পুরাতন হিসাবে যোগ আর বিয়োগের
অন্তে দেখি যা আছে তা নেই, যা নেই তা আছে ...
রাংতায় মোড়া আছে অকপট ডিনারের ওম
অথচ ওম নেই, সারা শুক্রবার ধরে শীতল মৃত্যু ছুঁয়ে দেখি
কবিতার ভিতর আছে এক যুবা, তবু যুবতীটি নেই
যুবা মানে তৃতীয় ব্যক্তি, সকরুণ বেদনা তার আছে
অথবা বেদনা একাকী পড়ে আছে, অবিমৃষ্য যুবাটি আজ নিখোঁজ ...



shankha 1 সপ্তাহ 4 দিন আগে
অথবা বেদনা একাকী পড়ে আছে, অবিমৃষ্য যুবাটি আজ নিখোঁজ ...
reads like someone having fun dismantling the machinery of meaning, while occasionally discovering something quite sad inside the wreckage.
নীল 1 সপ্তাহ 3 দিন আগে
Mon bhore galo!
নিরক্ষর
নতুন মন্তব্য পাঠান