পূর্ণগ্রহ যুবকের মুখ
মল্লিকা রায়
শুক্র, ২০২৬-১০-৩০ ০৫:০০
শুক্র, ২০২৬-১০-৩০ ০৫:০০ দেখেছি রঙ ধরা রুপোলি সিঁথির দুপাশ
ঢেকেঢুকে রাখি কোনমতে, দেখলে দেখুক
যদি বলে তিনকাল হল ----
যেন পোকা পরে মুখে ! আয়না বলেছে
নেচে গেয়ে উঠলেই তাজ
যত পারো সবটা তাকাও, কাছাকাছি আরো
আমি ওর ঘ্রাণ নিতে পারি,
নিন্দে মন্দ হোক যত, তাই বলে হাবুডুবু মনটা খোয়াবো ?
চোখ বুঁজে তাজা সু পুরুষ ফ্রান্সিস ঘ্রাণ
সবটুক জানা অই , কিছুটা আরও এর পরে
তপ্ত জমিন ক্ষীর তট মোহনার জোন
জ্বলে পুড়ে লুট হয়ে যাবো
কিছুটা এগোলে আরো ---
গুবরে পোকারা চিরকালই বিদঘুটে
কামড়ায় ঘাড়ে কাধে , হুল ভেঙে যেন মরে
তাই বলে ছোঁয়াব না অই তপ্ত চিবুক -----
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 230





shankha 1 সপ্তাহ 4 দিন আগে
গুবরে পোকারা চিরকালই বিদঘুটে
কামড়ায় ঘাড়ে কাধে , হুল ভেঙে যেন মরে
তাই বলে ছোঁয়াব না অই তপ্ত চিবুক
Exceptional lines. Liked it so much.
সুহাসিনী 1 সপ্তাহ 4 দিন আগে
নাড়া দিয়ে গেল কবিতাটি মল্লিকাদি
মৈনাক 1 সপ্তাহ 3 দিন আগে
"কিছুটা আরও এর পরে
তপ্ত জমিন ক্ষীর তট মোহনার জোন
জ্বলে পুড়ে লুট হয়ে যাবো
কিছুটা এগোলে আরো ---"
অনন্য, স্বতন্ত্র। চমৎকার ভাবে বাসনা ও তার নিয়ন্ত্রনকে একটা পর্যায়ে তুলে ধরেছেন। বাসনা উদগ্র হলে অধোগমনের স্বাভাবিক পরিণতি নিয়ন্ত্রনের কথা কি সুন্দর তুলে ধরেছেন।
মৈনাক
সৈয়দ মুনসিফ আলী 1 সপ্তাহ 3 দিন আগে
আগেরগুলিকে ছাপিয়ে গেছেন
শ্রীহরি গলগ্রহ 1 সপ্তাহ 3 দিন আগে
হাবুডুবু মনটা খোয়ালে আর বাঁচলো কি?
এর চেয়ে লুট হয়ে যাওয়া ভালো।
বনলতা 1 সপ্তাহ 2 দিন আগে
যথার্থ বলেছেন
নতুন মন্তব্য পাঠান