দ্যুলোক
মঙ্গল, ২০২৬-০৮-০৪ ০৬:৫৭ এক দ্যুলোক থেকে অশ্বত্বপ্রাপ্তি ঘটিয়ে আমি পাড়ি দিই আরেক দ্যুলোকে। একবুক মানুষের অবগাহন স্থিতধী গামছায় মুছে আমি বেরিয়ে পড়ি কয়েকটি পাপড়ি হাতে নিয়ে। পথিমধ্যে ডিমটোস্ট, আগাছা ও উইন্ডশিল্ড। আর ড্রাইভার নামক দ্যুলোকের দূত। কিছু মানুষ থাকে যাদের সাথে সম্পর্ক অন্তরঙ্গ হলেও, কখনো স্থিতাবস্থায় আলাপচারিতা হয় না। ড্রাইভার হলো সেই প্রজাতি। রাস্তাই যাদের মিটিং রুম , স্টিয়ারিং যার আস্তিনে লুকিয়ে রাখা ভালোবাসা। অবশ্য কখনো তাদের সাথে বসা হয়ে যায় কোনো কেবিনে , সামনে ফুরিয়ে আসা প্রহরের মধ্যাহ্নভোজ। যেখানে প্রবাদের মতো লেখা থাকে দেওয়ালে যে মালপত্রের দায়িত্ব আরোহী ছাড়া আর কারো না।
এক দ্যুলোক থেকে পাড়ি দিই আমি আরেক সুরধুনীতে। প্রতিটি যাত্রাই অগস্ত্য যাত্রা মনে হয়। অথচ কোনোবার ফেলে আসি সদ্যকেনা জুতো , কোনোবার স্নিগ্ধ আম্র-ফালি। অর্থাৎ, বিন্ধ্য পর্বতের নিচু হবার কারণ মজুদ করে আমি পাড়ি দিই মন্দাকিনী ভেলায়। ভাসতে ভাসতে মনে পরে দূতের কথা, যে আমায় স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণে স্থানান্তর করে একটি রাঢ় উঠের পিঠে করে। মতান্তরে ক্যারাভান। ভাসতে ভাসতে দেখতে পাই জায়মান মেঘ ভেসে বেড়ায় আমার বিষণ্ণ কপোলের তীরে। ভাসতে ভাসতে মেনে নিতে শিখি স্মৃতিভ্রমের ডালপুরি অথবা পুনর্নবীকৃত খানাখন্দে ফেলে আসি কিছুটা সাম্রাজ্যের সোনাদানা। পানসি যখন পৌঁছে যায় দ্বিতীয় দ্যুলোকে , দেখতে পাই আরেকটি দূতকে। দূতেদের চেহারা অ্যালোট্রোপের মতো। কখনো হীরে , কখনো ঝুলকালি। কখনো ডিকি, কখনো গোধূলির বিদায়ের আগে মাথার উপরের মৃদু হলুদ আলো। শেষবারের মতো দেখে নেওয়া কোনো পিছুটান রয়ে গেলো কিনা ট্যাক্সিতে। এভাবে আমরা গোলার্ধ পেরিয়ে মোক্ষলাভ করি। দেখি ভূমধ্যরেখায় কি দারুন সূর্যোদয় হয়ে অহর্নিশ। অথবা ফেলে আসি কিছুটা প্লাবন ভূমধ্যসাগরে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 341





m.c. 14 সপ্তাহ 1 ঘন্টা আগে
Superb
রুকু 13 সপ্তাহ 6 দিন আগে
যাকে বলে অভূতপূর্ব
ঝর্না 13 সপ্তাহ 5 দিন আগে
সুপার্ব সুতানুটি ভাই....
কারু 13 সপ্তাহ 4 দিন আগে
যেখানে প্রবাদের মতো লেখা থাকে দেওয়ালে যে মালপত্রের দায়িত্ব আরোহী ছাড়া আর কারো না
আক্ষরিক এটা প্রবাদ হয়ে গেছে বটে
কারু 13 সপ্তাহ 4 দিন আগে
কবিতাটি নতুন কবিতা বা ঐ জাতীয় কবিতার ঘরানা
যদিও কবিতা কবিতাই, খুব ভাল লেগেছে পড়তে
রোড 13 সপ্তাহ 4 দিন আগে
বিন্ধ্য পর্বতের নিচু হবার কারণ মজুদ করে আমি পাড়ি দিই মন্দাকিনী ভেলায়। ভাসতে ভাসতে মনে পরে দূতের কথা, যে আমায় স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণে স্থানান্তর করে একটি রাঢ় উঠের পিঠে করে। মতান্তরে ক্যারাভান। ভাসতে ভাসতে দেখতে পাই জায়মান মেঘ ভেসে বেড়ায় আমার বিষণ্ণ কপোলের তীরে।
লা জবাব
রোড 13 সপ্তাহ 4 দিন আগে
আসলেই এ যেন এক ডবল ডেকারে চড়ে বসা
সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আলাদা আবহ, আলাদা উপভোগ
লিখতে থাকুন !!
jkc 13 সপ্তাহ 4 দিন আগে
"দূতেদের চেহারা অ্যালোট্রোপের মতো। কখনো হীরে , কখনো ঝুলকালি"
বিন্দু 13 সপ্তাহ 3 দিন আগে
মার্ভেলাস
রেবতী 13 সপ্তাহ 3 দিন আগে
চেনা ছকের বাইরে, সবসময়ই
এই কলম দীর্ঘায়ু হোক
নতুন মন্তব্য পাঠান