মাটির গন্ধে দেশপ্রেম

ফারুক হাসান
জন্মভূমির ধূলিকণা সোনার চেয়েও দামি,
এই দেশেরই ভালোবাসায় বেঁচে আছি আমি।
সবুজ বন আর সোনালি ধান , এই দেশ আমার অহংকার, এই দেশই প্রাণ।।
বীরের রক্তে লেখা আছে স্বাধীনতার গান,
তাদের ত্যাগেই মাথা তুলে দাঁড়িয়ে আজ প্রাণ।
দেশের ডাকে জেগে উঠুক নতুন অঙ্গীকার,
মানবতার দীপে জ্বলুক প্রতিটি ঘরদ্বার।।
সত্যের পথে চলব সবাই, রাখব দেশের মান,
সেবার মাঝেই খুঁজে নেব জীবনের সম্মান।
শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকুক এই প্রতিজ্ঞা প্রাণে—
মাতৃভূমি, তোমার জন্য জীবন দেব হাসিমুখে।।



নতুন মন্তব্য পাঠান