ছাত্রছায়া
শনি, ২০২৬-০৭-২৫ ০৫:১০ ১
সোনাম ওয়াংচুক
তিনি করেন না ভুলচুক
সরকার ছুটে আসে
হাতে নিয়ে স্যুপ।
কুর্সির বড় মায়া
বসে থাকে বে হায়া
নড়তে নারাজ তাই
মন্ত্রীজী চুপ।
২
অভিজিৎ দিপকে
রাস্তায় চিপকে
ককরোচ চমকায়
লিডারশিপকে।
৩
মারবি কতো
টিয়ার গ্যাস?
মারবি লাঠি?
এটাই? ব্যাস?
পেলেট-গুলি দাগবি
চোখ টিপ করে?
কালকে এরাই
চেয়ার পাবে
লাল বাতি
জ্বালিয়ে যাবে
করবি তখন
পেন্নাম তুই
ঢিপ করে।
৪
আরশোলা দেখে কাঁপে
যত ষড়যন্ত্রী
ছাত্ররা শুধু ভাবে
গদি ছাড়া কবে হবে
মন্ত্রী প্রধান আর
প্রধান মন্ত্রী?
৫
আমরা নিউজরুমের ঘুন
সরকারের পক্ষ নিয়ে
সদাই গুন গুন।
দাবড়ানী দেই উচ্চ স্বরে
যদি কেউ বিরোধ করে
যন্তর মন্তরে গেলেই
জোঁকের মুখে নুন।
৬
মন্ত্রীর ছানা যায়
বিদেশেতে পড়তে
উনিও বিদেশ যান
হেসে হাগ করতে
মোটা ভাই দেশে দেশে
করে যান বিনিয়োগ
বিদেশের ধমকেতে
থেমে যায় গোলযোগ
প্রতিবাদ হলে শুধু
বেঁধে যায় কান্ড
গোদি বলে পেছনেতে
বিদেশের ফান্ডো।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 350





m.c. 15 সপ্তাহ 2 দিন আগে
Well said
লেন্তো 15 সপ্তাহ 2 দিন আগে
সমাজের দর্পণ
আওয়ারা 15 সপ্তাহ 2 দিন আগে
দা রু ণ
অমিতাভ পান্ডে 15 সপ্তাহ 2 দিন আগে
ছড়া শিল্প দীর্ঘজীবি হোক
রণিতা 15 সপ্তাহ 18 ঘন্টা আগে
দুরন্ত ছড়া
কনটেক্সটে যে প্রতিষ্ঠাতা/রা তারা অনেকেই আসলে উপার্জনক্ষম বা উপার্জন করছেন, অপরদিকে জেন আলফা-র বক্তব্য মোটামুটি এইরকম
শ্রীহরি গলগ্রহ 15 সপ্তাহ 25 মি আগে
দুরন্ত ছড়া
কনটেক্সটে যে প্রতিষ্ঠাতা/রা তারা অনেকেই আসলে উপার্জনক্ষম বা উপার্জন করছেন, অপরদিকে জেন আলফা-র বক্তব্য মোটামুটি এইরকম :)

এখানে গোড়ার বিষয় (বা কন্টেক্সট) হলো একজন জন-ভৃত্যের ধারাবাহিক অকর্মণ্যতা।
এবং রাষ্ট্রযন্ত্রের অকল্পনীয় বর্বরতা।
যার যা বক্তব্য সেটা এই দুটোর প্রেক্ষিতে হওয়া উচিত বলে আমি মনে করি।
রণিতা 14 সপ্তাহ 5 দিন আগে
তর্কে বহুদূর, তাই বলি সহমত
‘যার যা বক্তব্য সেটা এই দুটোর প্রেক্ষিতে হওয়া উচিত বলে আমি মনে করি’ - অবশ্যই, আপনার বক্তব্য যেরকম আপনি মনে করেছেন জানিয়েছেন, অপরদিকে জেন আলফা-র প্রায় মেজরিটি, যা অন্ততঃ সোশালে দৃশ্যমান, তারা মোটামুটি ঐ উদ্ধৃত বক্তব্য জানিয়েছেন, তাদের যা প্রেক্ষিত মনে হয় সেই প্রেক্ষিতে
‘বর্বরতা’ শব্দটি একদিকে যেরকম ইউনিভার্সাল, আরেকদিকে তেমনি আপেক্ষিক, তবে ব্যক্তিগত ভাবে কারোর অন্ধ ভক্ত নই, আর সাদা-কালো নয়, শেডস অফ গ্রে অনেক আছে
জন-ভৃত্যকে জনতাই ঠিক করে আর অকর্মণ্যদের সরানোর জন্য ভোট-ব্যবস্থাও আছে, আবার অকর্মণ্যতা বর্বরতা ইত্যাদি মাঝে মাঝে ঠেকানোর জন্য আরেক স্তম্ভ বিচারব্যবস্থাও আছে
কোনো কিছুই কাজ না করলে গণ-অভ্যুথান আছে যদি সেটা সত্যিকারের বেনেভোলেন্ট হয়, ধ্বংসাত্মক না হয়, তবে এই বিশেষ ইস্যুতে এত মত ও মত পার্থক্য আছে মনে হয় ‘গণ’ ব্যাপারটি হবেনা
সরাসরি স্পটে না থাকলে আজকাল মিডিয়া থেকে অনেক সময় স্কিউড ভিউ আমাদের হয়ে যেতে পারে, আসলে বর্তমান ইস্যুতে জেন আলফার ভিন্নমতের দিকটা তুলে ধরার জন্য অসংখ্য লিংক থেকে একটি লিংক পোস্ট করেছিলাম
গণতন্ত্রে *নির্দিষ্ট সীমারেখার* মধ্যে সবাই মতামত ব্যক্ত করতে পারেন, তাই জেন আলফা বা মেজরিটি যারা ক্লাস ৮ থেকে ১২ তাদের দিকটা দেখতে দেখতে শেয়ার করে ফেলা আর কি
আপনার সাথে সহমত, ভাল থাকুন
kalyan 14 সপ্তাহ 5 দিন আগে
"ধারাবাহিক অকর্মণ্যতা" আমাদের নিয়তি, ধারাবাহিক সফল পাবলিক সার্ভেন্টরা থাকলে এতগুলো বছরে এই দেশ জাপান, ফিনল্যান্ড ইত্যাদি কিছু একটা হয়ে যেত বা ব্রেন ড্রেন উল্টোদিকে বইত মানে এখানকার স্টুডেন্ট বা চাকুরিজীবিদের আমেরিকা ইংল্যান্ড যাত্রার বদলে আমেরিকা ইংল্যান্ডের ভিড় এই দেশে হত, অবশ্য সেটাকে কেউ ধারাবাহিক সফলতার আল্টিমেট নিদর্শন ধরবেন কিনা সেটা জানিনা
অমিতাভ পান্ডে 14 সপ্তাহ 5 দিন আগে
2 cents - ঐ জনতারই কেউ কেউ প্রশ্নপত্র কিনেছিল, তাদের moral values? অন্যায় যে করে আর অন্যায় যে সহে? তাদের ছানবিন, ধরপাকড় কিছু কি হল বা সেই নিয়ে দাবি?
বনলতা 14 সপ্তাহ 4 দিন আগে
ভাল লাগল
রোড 14 সপ্তাহ 4 দিন আগে
সোনাম ওয়াংচুক
করেন না ভুলচুক
সরকার ছুটে আসে
হাতে নিয়ে স্যুপ।
ভাল লাগল
একটি নস্টালজিয়া জাগ্রত হল - আমাদের কৈশোরে অমিতাভ চৌধুরীর ইকড়ি মিকড়ি ছড়ার বইটি খুব ইমপ্রেস করেছিল, সাথে পূর্ণেন্দু পত্রীর জম্পেশ ইলাস্ট্রেশন, কিছু উদাহরণ - https://www.scribd.com/document/888391275/%E0%A6%87%E0%A6%95%E0%A6%A1-%E...
নতুন মন্তব্য পাঠান