তোমাতেই রবো ?

মল্লিকা রায়'s picture
মল্লিকা রায় শুক্র, ২০২৬-০৭-১৭ ০৬:০৩

একসময় বুঝে নিলে
একক আমিই, অন্যসব বিলাসে মোড়ানো
ফুলে উঠলে,সামান্য ফুঁসেও
জেনে গেছ
ততক্ষণে
আমি ছাড়া
দানী সাজাবে না কেউ, ওমন পরশে,মননে
যখনই চাইবে, বুঝে গেছ সব।
প্রেম ভুল হয় নাকি ! যতক্ষণ রসমে আসনে
মোক্ষম সবটাই
দ্বার উপদ্বার জানে সবটাই ----
বেড়োয় কে ঢোকে
তথাপি উপভ্রম
কে কে আছো পবিত্র হও,
সামান্য এ
খোওয়া খোওয়ি গুলো
দরজা আড়ালে থাক না প্রতিভূত হয়ে
অবসরে সেজে গুঁজে বুঁদ, কে না খোঁজে বলো
পেছন আড়াল

গতকালও চারটি শাবক খেল
কুক্কুরী !
অনাহারী পেটের জ্বালায়,
আমি কি নিছক অনাদৃত
তোমাতেই রবো ----- ।

__________________

মল্লিকা রায়/Mallika Roy.

পিয়ালি's picture
কবিতাটি পড়লাম

পিয়ালি 12 সপ্তাহ 6 দিন আগে

কবিতাটি পড়লাম

বিন্দু's picture
প্রশ্নঃ তোমাতেই রবো ? উত্তরঃ

বিন্দু 12 সপ্তাহ 6 দিন আগে

প্রশ্নঃ তোমাতেই রবো ?
উত্তরঃ অবশ্যই

রুক's picture
আমিও পড়লাম

রুক 12 সপ্তাহ 4 দিন আগে

আমিও পড়লাম

ASIT KUMAR ROY's picture
নিবেদিত প্রাণ রয়েছ অনুক্ষন

ASIT KUMAR ROY 12 সপ্তাহ 3 দিন আগে

নিবেদিত প্রাণ রয়েছ অনুক্ষন



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline