দাদা সভ্যতার

কাল খেয়ে খেয়ে আসে কালবেলা
অতিথ সে আলবেলা
মায়াভরা ধুলোখেলা
ছোট হয়ে আসে
সাজানো বিছানো
নিত্য নাটের খেলা
পঁছিয়া আকাশে
নির্মম হাসে পরিহাসে দুই বেলা
শেষ নতজানু মানুষ কোথাও দৃষ্টিতে নেই আর
ভুলে ভরা উপহার
লোভের আগুনে পোড়ে চৌগুণে দগ্ধ অহংকার
হলাহল ভরা কারণ বারিতে
মানুষের অঙ্গার
হিংসার বিষে জ্ব'লে দিনশেষে ব্যর্থ ছোবলে পুড়ে
কোথাও আবহ জুড়ে
দংশনে ঢালে হলাহল শুধু ধ্বংসের মাটি ফুঁড়ে
আকাশ দাপানো বাতাস কাঁপানো লোভসঙ্গীত সুরে
লক্ষ মানুষ মুহূর্তে মারে দানব সভ্যতার
আগুনে দম্ভ তার
লোভের বেসাতি জাত বজ্জাতি
রক্তখেলায় ক'রে মাতামাতি
ধরিত্রী জুড়ে তোলে সে ফাঁসুরে ঘরে ঘরে হাহাকার
শয়তানি তার খানদানি পেশা
মরণ ব্যবসা অস্ত্রের ভাষা
ঘরে ঢুকে ঘর উজড়ানো নেশা
লুকোনো রক্তে তার
শক্তির ভরে কি অহংকারে
হাতে ভাতে পাতে মানে হুঁশে মেরে
বিপণন ঢাকা দানে অপমানে বেহায়া নিলামদার
দিনে দিনে বাড়ে পাপ, বাড়ে দেনা করুণ সভ্যতার
আছে সব যার আরোও চাই তার হিংসুক শয়তান
জিহ্বায় দেয় শান
লোভে লক লক পড়েনা পলক
নিরন্নে শুধু দেখিয়ে ঝলক
শ্মশান ঘাটের পাষাণ সাধক
বাড়ায় ঋণের দান
দু আনার ঋণে ষোলআনা কেড়ে
সাজে এক মহীয়ান
ক্ষুধার খাঁচায় দুনিয়া নাচায় নির্বাক ভগবান



বিন্দু 16 সপ্তাহ 4 দিন আগে
গান ?
hiya 16 সপ্তাহ 4 দিন আগে
হোক না !!
কিছু না
নতুন মন্তব্য পাঠান