বাতিল

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ রবি, ২০২৬-০৭-১২ ১৫:৫১

মনের হার্ড ডিস্ক জুড়ে
ফুড করপোরেশন গুদামের মত
স্মৃতিরা গাদা করে রাখা,
ঘোলাটে, সবুজ, তীক্ষ্ণ নীল…
পাহাড় প্রমান ছবির স্তুপ;
সেলফি, কুলফি, এই ফি, ওই ফি,
পুরোনো গানের লিরিক,
শত খানেক তাও।
তাছাড়া কত পুরোনো ঠিকানা,
মরা লোকেদের ফোন নম্বর,
অদরকারি দলিল দস্তাবেজও
কম নয় কিছু।
ফেলনা লেখার খসড়া,
অকেজো মকশো, স্তূপকৃত।
ওরা আমাকে ডাকছে,
টিটকিরি দিচ্ছে,
ঘাড়ে চড়ে বসছে
সিন্দবাদের বুড়োর মতো।

ক্রনিক রোগগ্রস্ত হার্ডওয়্যার
আর অচল মূল্যবোধের
সফটওয়্যারের ভারে ন্যুব্জ আমি
পুরোপুরি বাতিল হয়ে যাবার আগে
প্রানপনে খুঁজে চলেছি
আমার রিস্টার্ট বোতাম।

m.c.'s picture
Unique thoughts

m.c. 16 সপ্তাহ 4 দিন আগে

Unique thoughts

এনা's picture
দারুণ

এনা 16 সপ্তাহ 4 দিন আগে

দারুণ

বিন্দু's picture
মনের হার্ড ডিস্ক সম্পর্কে

বিন্দু 16 সপ্তাহ 4 দিন আগে

মনের হার্ড ডিস্ক সম্পর্কে একেবারে খাঁটি কথা
পরিবেশনা পারিপাট্যময়

পিয়ালি's picture
ক্রনিক রোগগ্রস্ত

পিয়ালি 16 সপ্তাহ 3 দিন আগে

ক্রনিক রোগগ্রস্ত হার্ডওয়্যার
আর অচল মূল্যবোধের
সফটওয়্যারের ভারে ন্যুব্জ আমি

- তা যা বলেছেন, তবে এ সবই শরীর, আশা করি আত্মা অটুট থাকবে Smile

আওয়ারা's picture
"প্রানপনে খুঁজে চলেছি আমার

আওয়ারা 16 সপ্তাহ 3 দিন আগে

"প্রানপনে খুঁজে চলেছি
আমার রিস্টার্ট বোতাম"

এক্কেবারে তাই

রুক's picture
ফুড করপোরেশন গুদামের

রুক 16 সপ্তাহ 2 দিন আগে

ফুড করপোরেশন গুদামের মত
স্মৃতিরা গাদা করে রাখা - এটা ভালো বলেছেন

বনলতা's picture
রিস্টার্ট বোতামটি সত্যি খুব

বনলতা 15 সপ্তাহ 5 দিন আগে

রিস্টার্ট বোতামটি সত্যি খুব দরকার

অমিতাভ পান্ডে's picture
বাতিল বা তিল - তিলমাত্র থেকে

অমিতাভ পান্ডে 15 সপ্তাহ 5 দিন আগে

বাতিল বা তিল - তিলমাত্র থেকে যাক
হার্ড ড্রাইভ যায় যাক
তিলটুকু সঞ্চয়ে থাক

samir's picture
জাস্ট একটা অবজার্ভেশান মরা

samir 15 সপ্তাহ 5 দিন আগে

জাস্ট একটা অবজার্ভেশান

মরা লোকেদের ফোন নম্বর

মৃত লোকেদের ফোন নম্বর

হলে কেমন হয়?



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline