নিত্য তোমার অন্বেষণে
খায়রুল আহসান
বুধ, ২০২৬-০৭-০৮ ০২:০৮
বুধ, ২০২৬-০৭-০৮ ০২:০৮ জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।
মনে আছে সেই বিশ্বাস
খুঁজলে তোমায় পাওয়ার আশ্বাস।
সেই আশ্বাসই আমার পুঁজি
যার ভরসায় তোমায় খুঁজি।
এভাবেই,
দেখা তোমার পাই বা না পাই,
আশা নিরাশার দোল খেয়ে যাই।
যেমন দোলে হাওয়া এলে
গাছের পাতা চক্ষু মেলে,
লুটোপুটি খেতে খেতে
মেতে ওঠে নৃ্ত্য গীতে।
তেমন করেই চিত্তসুখে
আমিও দুলি তপোবনে
নিত্য তোমার অন্বেষণে।
ঢাকা
০৮ জুলাই ২০২৬
__________________
ভালবাসা ভালবাসি....
- খায়রুল আহসান-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 230





রুন 13 সপ্তাহ 4 দিন আগে
আশা নিরাশার দোল খেয়ে যাই -
আমারও ভাল লাগে দোল খেতে
খায়রুল আহসান 13 সপ্তাহ 4 দিন আগে
@রুন,
তাই নাকি? বেশ, বেশ!
নতুন মন্তব্য পাঠান