সাম্বা
মৈনাক
সোম, ২০২৬-০৭-০৬ ১৮:৩৮
সোম, ২০২৬-০৭-০৬ ১৮:৩৮ সাম্বা
ওরা মজে হাসিকান্নায়
ভালবাসে ফুটবল,
আমাদের আছে ধর্মের খেলা
বিভেদের হলাহল।
ওদেরও আছে বিশাল সংখ্যা
সাম্বাতে মাতে কোটি,
আমরা মাতি উদ্যাপনে
পায়ে দিই তেল, চাটি চটি।
আমাদের শিশু বড় হয়
যত বামুন চাড়াল শুনে,
ওদের শিশু পায়ে নিয়ে ফুটবল
গ্যারিঞ্চা পেলে জোয়ার্জিন'হো চেনে।
__________________
মৈনাক
- মৈনাক-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 168





নতুন মন্তব্য পাঠান