লগ - চার

hiya's picture
hiya রবি, ২০২৬-০৭-০৫ ২০:০০

সহজে সহজ থেকো
যেমন যেমন তুমি আমার মতন,
আমার মতন আমি তোমাতে সম্পৃক্ত,
সহজ
নিজের কথার মত মগ্ন পৃথিবী
আলোয় আলোর মতো অধরা সুন্দর
না ছোঁয়া স্বপ্নের মত
পেলব না পাওয়া যত সুখের আকাঙ্ক্ষা
কিছু কিছু ছায়াঘেরা না দেখা সুদূর
হাতের নাগালে থাকা বহু বহুদূর

এইমাত্র, এইসব কথা নিয়ে
কবিতার নির্যাস হয়ে
আমার আমির কাছে
অচেনা অদ্ভুত কিছু মায়াময় জীবন উৎসুক
বনলতা, চারুলতা পৃ, নদী
কিংবা আদরপিয়াসী কোনো তেকোনা চিবুক
জীবনে জীবন হয়ে সহজ স্বপ্নের মতো
অধরা মাধুরী
মন নিয়ে অবহেলে
মগ্ন চেতনে ডুবে বেবাক সময় চুরি
আর
কখনও হঠাৎ পাওয়া পাগলের ভাগ্যে উপহার
সেরকম সহজ কোনো
পাখির নীড়ের মত চোখ
ছুঁয়ে অদ্ভুত প্রেম
আর এক কনা কোনো নিকষিত হেম নিয়ে
অদ্ভুত জীবন ধন্য হোক

এইমাত্র আর কিছু নয়
অবহেলে কেটে যাওয়া
কানাকড়ি দামের এই অমূল্য সময়
এরকম পুণ্য হোক

এইমাত্র,
বাকি যতটুকু ছেড়ে যাওয়া অবহেলে রিক্ত
করে
যতটুকু অতিরিক্ত
অত্যাশ্চর্য বিস্ময়ের নিষ্কাম এ ব্রহ্মান্ড ভ্রমণ
সে'রম সহজ হোক, হোক নিরাসক্ত
হে অপূর্ব জীবন,
পৃ পরা কিংবা তুমি হে অধরা মাধুরী
সহজে সহজ থেকো
যেমন তোমাতে আমার তুমি
আমাতে সম্পৃক্ত

__________________

কিছু না

এনা's picture
দারুণ হিয়াদা

এনা 1 সপ্তাহ 3 দিন আগে

দারুণ হিয়াদা

কাপাসতুলো's picture
‘অত্যাশ্চর্য বিস্ময়ের

কাপাসতুলো 1 সপ্তাহ 2 দিন আগে

‘অত্যাশ্চর্য বিস্ময়ের নিষ্কাম এ ব্রহ্মান্ড ভ্রমণ
সে'রম সহজ হোক, হোক নিরাসক্ত
হে অপূর্ব জীবন,
পৃ পরা কিংবা তুমি হে অধরা মাধুরী
সহজে সহজ থেকো
যেমন তোমাতে আমার তুমি
আমাতে সম্পৃক্ত’

beautiful indeed

পৃথা's picture
চমৎকার লিখেছেন হিয়াদা

পৃথা 1 সপ্তাহ 2 দিন আগে

চমৎকার লিখেছেন হিয়াদা

gb's picture
anekanek dhanyobad, eta amar

gb 1 সপ্তাহ 1 দিন আগে

anekanek dhanyobad, eta amar khub priyo kibitagulor modhye anyotomo !!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline