স্পর্শ

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা রবি, ২০২৬-০৭-০৫ ০১:৫৮

স্পর্শ

ওই দ্যাখো দেবকী নদীর ধার ঘেষে ,
পাইনের জঙ্গলে ‘বান কুক্কার’ ডেকে উঠলো ।
সুধ-মহাদেব মন্দিরে বাজলো রাত্রিকালীন ঘণ্টা ,
এবার এখানে সন্ধ্যা নামবে ।
লাল হরিণের দল ঢুকে পড়েছে গোপন আস্তানায় ।
টুপ টুপ করে খসে পড়ছে চিনারের পাতা ।
মানসর ঝিল জুড়ে খেলা করবে জ্যোৎস্না ।

এত কিছু ঘটে যাচ্ছে ,
অথচ তুমি একটি পরাজয়ের ব্যথায় কুঁকড়ে
বলে উঠছো আর কিছুই শেষ নেই !
একটি ছায়ার আশ্রয়ে বিছিয়ে ফেলেছো
ওই নিরীহ চোখ ?
এসো তোমায় গল্প শোনাই ।
শুনে যাও ,
এখানে করুণাহীন রাত্রিতে
স্বপ্নের কবিতায় চাঁদ ওঠে ,
প্রতিটি ভোরে ফোটে পদ্ম ,
আর চোখ জুড়ে জেগে থাকা হিমালয়ে
আশার প্রদীপ জ্বলজ্বল করে ।
প্রতীক্ষিত মুহূর্তের দিব্যি ,
আমার গল্পের চরিত্র হয়ে উঠলে
সব ভুলে আবার ,
ঘুরে দাঁড়ানোর মন্ত্রের খোঁজ পাবে ।

---04/07/2026

এনা's picture
‘বান কুক্কার’ কি নেরুদা-দা

এনা 1 সপ্তাহ 3 দিন আগে

‘বান কুক্কার’ কি নেরুদা-দা

এনা's picture
আশার প্রদীপ - অবশ্যই

এনা 1 সপ্তাহ 3 দিন আগে

আশার প্রদীপ - অবশ্যই

পৃথা's picture
বাঃ! ভাল লাগল

পৃথা 1 সপ্তাহ 2 দিন আগে

বাঃ!
ভাল লাগল

আকাশ নেরুদা's picture
@ এনা , পৃথা আপনাদের শ্রদ্ধা

আকাশ নেরুদা 1 সপ্তাহ 2 দিন আগে

@ এনা , পৃথা

আপনাদের শ্রদ্ধা জানাই ।
@এনা .. বান‍‍‍ ‍‍কুক্কার ‍‍‍‍‍‍.. জম্মু কাশ্মীরের জাতীয় পাখি ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline