কবিতা হফতা

সময় চলিয়া যায়, কত কি বলিয়া যায়
কবিতায় পিছু হাঁটি কু ঝিক ঝিক
স্মার্ট ফোনে ইনস্টার হাসি ফিক ফিক
আখেরে কিছুই নাই ঝুলি ফুটো ফাটা
বেকার ও কবি তোর অক্ষর চাটা
এ আই বসিয়া আছে
আলসে হাতের কাছে
মঞ্চে ছাইয়া আছে কত সন্নাটা -
মুঠো ফোনে মোক্ষের রাস্তায় হাঁটা
বানীর ওপর বাণী বাণী বসি তায়
মন ভরে পেট ফাঁপে বেশী কবিতায়
লেখে বেশি পড়ে কম
রেল কম ঝমাঝম
ঝোল বেশি আলু কম, মানে বোঝা দায়
দিন এনে দিন খাওয়া দিন কেটে যায়
এখনো পাকেনি খাতা মুড তো আসেনি
ভাব ভাষা পাশা পাশি ছন্দে হাসেনি
জি বোর্ড টিপেটাপে
আঙুলের জলছাপে
সুচরিতা সে কবিতা ভালো তো বাসেনি
মনে কি আঙুলে ব্যথা কবিতা আসেনি
আজ হলো শুধু সোম সোম রসে ভেজা
হফ্তার প্রথমেই কেন ফ্রাই ভেজা
মঞ্চের কোন ঘেঁষে
বসে থাকি মৃদু হেসে
কোবতে কে ভালবেসে আমি রাজা গজা
কবিতা জী ববিতা জী বাঁহ মে আ যা
হফতা শেষের সোম সোম রসে ভেজা
এদিন কোবতে লেখে শুধু মহা তেজা
মঙ্গলে মন গলে
আঙুলে আঙুল চলে
কড়া চা-য়ে গলা ভিজে মুখে ফোটে কথা
বুধে দুধ ছানা কেটে ভুরভুর ব্যথা
বিষ্যুৎ শুক্কুরে হাটে ও বাজারে
রাজা সাজো খাজা খাও বিজয় হাজারে
রাশি রাশি ভারা ভারা
কবি গান গাই সারা
মন জোড়া সব দুখ মঞ্চে সাজা রে
বাকি দিন সঙ্গীন বেগুন ভাজা রে !
(যদি আগের প্রকাশটা এই সংশোধিত কবিতাটি দিয়ে প্রতিস্থাপিত করেন - ! আগেরটিতে একটা পংক্তি কি করে চোখ এড়িয়ে মুছে গিয়েছিল, তাতে ষষ্ঠ-ভাগ ছন্দ ছাড়া হয়ে গিয়েছিল !)



ঝর্না 2 সপ্তাহ 23 ঘন্টা আগে
জম্পেশ লিখেছেন। চতুর্থ অংশটা সবচেয়ে বেশি। পড়তে গিয়ে হাসি চাপা গেল না। ট্রুলি মন ভালো করা। বাহিরে যেখানে ঘন কালো মেঘের ঘনঘটা, সেখানে এ লেখা একপশলা বৃষ্টি দিয়ে গেল।
থ্যাংকিউউউউউ বেকার বাবু
পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
‘ঝোল বেশি আলু কম, মানে বোঝা দায়
দিন এনে দিন খাওয়া দিন কেটে যায়’
পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে
‘সুচরিতা সে কবিতা ভালো তো বাসেনি
মনে কি আঙুলে ব্যথা কবিতা আসেনি’
সবচেয়ে ব্যক্তিগত নক্ষত্রপুঞ্জের
কোনো মানচিত্র হয় না
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 6 দিন আগে
ছন্দে ছন্দে এগিয়ে যাও পায়ে কি তোমার নূপুর
নূপুরতো নয় একী দেখি বাজে যেন বৃষ্টি দুপুর
দুপুর দুপুর একলা দুপুর
দুপুরতো নয় তেমন মধুর
মধুর থেকে মধুরতর বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি
হাসি আমার গলার ফাঁসি অপেক্ষাতে প্রেমবিলাসী।
কোথায় তোমার বাড়ি মেঘের সাথে দাও পাড়ি
পাড়ি দিতে দিতে পশলা বৃষ্টিতে মাটিতে যাও ঝরি
ঝরি ঝরি ঝরঝরি
ঝরঝরিতেই ইলশেগুড়ি
ইলশেগুরি ইলশেগুরি চাঁদের ঝিলিক ঝলসায় চোখ
চোখতো নয় হাত পুড়েছে বাজার আগুন পুড়ল মুখ।
মুখের আর দোষ কোথায়? সত্য মিথ্যা চলছে কথা
কথায় কথায় আজ সখা কাল সে শত্রু দিচ্ছে ব্যথা
ব্যথার ঘরে ঝুলছে তালা
তালা খুলবে কোন শালা
শালার আবার দুকান কাটা পিঠ চুল্কে জমায় টাকা
টাকায় টাকায় পাহাড় গড়া চুলোয় যাক জনতা ব্যটা।
নতুন মন্তব্য পাঠান