মুটে সাধারণ

চুপ সাপ
মুটে সাধারণ, দিন আনে দিন খায়
খেয়ে চলে আমরণ
তীক্ষ্ণ দাবদাহ, অ্যাসিড আর বজ্র বিদ্যুৎ
গাত্রহীন শিহরণ
বিহারের কোন অচেনা পথ, সংসার
দূরত্ব, দুশ্চিন্তা অকারণ
তবু সেবার শীতের সবুজ দশায়
রুটি রেখে পিতৃত্ব পালন
সব বোঝা শরীর ভাঙ্গেনা, দুর্ভাগ্য
মন ভাঙে কিছু ওজন
মুটে সাধারণ, ঘামে মিশে অশ্রুধারা
ফাঁকা বুক আমরণ
বোঝা বয়ে চলা জীবন !



ঝর্না 2 সপ্তাহ 23 ঘন্টা আগে
একদম। সঠিক বললেন।
নতুন মন্তব্য পাঠান