এখন আলোর মতোই সময়

একজন কবিতা-কুটুম্ব's picture
কালুয়া চাঁদ

এখন আলোর মতোই আঁধারি আলো ছায়া ঢাকা সুখ
মন ছুঁয়ে যায়, হাওয়ায় হারায় দিবানিশি উন্মুখ
বিবাগী বাতাসে, চেনা মুখ ভাসে সরে সরে যায় কথা
ফেলে আসা খাতা লুকোনো কবিতা, মাথাহীন মাথা ব্যাথা
দূরে সরে যাওয়া কাছের সে হাওয়া আকাশে নিরুদ্দেশ
ভুলে থাকা সুরে না দেখা সুদূরে কিছু কিছু অবশেষ
এসেছিল যার মৃদু হাসি তার ছাড়িয়ে বিবাগী হিয়া
যক্ষের ধন লুকোনো কোথাও জ্বেলে ভুলে যাওয়া দিয়া
আলোতে কালোতে মন্দ ভালোতে যে জন জানে সে জানে
নদী সেতো বহে পাথরে প্রবাহে অভিমানে অভিযানে
এখন আলোর মতোই আঁধার তোর ভুলে যাওয়া মুখ
সুখ মরে গেলে জেগে বসে থাকে ভালবাসা উন্মুখ
এখন আলোর মতোই সময় ছেড়ে আসা কিছু হিয়া
যতনে রেখেছি তোর সে রতন জ্বেলে রেখে তোর দিয়া
সময় পেরিয়ে ছন্দ ছাড়িয়ে কোথাও গোপন কোণে
আকাশের নীলে না দেখা অনিলে যে জন জানে সে জানে

Chup Saap's picture
bah, besh besh!!

Chup Saap 15 সপ্তাহ 3 দিন আগে

bah, besh besh!!

ঝর্না's picture
তুমুল

ঝর্না 15 সপ্তাহ 5 ঘন্টা আগে

তুমুল

মধুছন্দা's picture
অপূর্ব লাগল

মধুছন্দা 14 সপ্তাহ 6 দিন আগে

অপূর্ব লাগল

অনিমেষ দত্ত's picture
‘এখন আলোর মতোই সময়’ এই

অনিমেষ দত্ত 14 সপ্তাহ 6 দিন আগে

‘এখন আলোর মতোই সময়’

এই শিরোনামটা কেন জানিনা আমাকে গ্রাস করে নিচ্ছে



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline