হেরো
শ্রীহরি গলগ্রহ
শুক্র, ২০২৬-০৬-২৬ ১৭:৫৮
শুক্র, ২০২৬-০৬-২৬ ১৭:৫৮ প্রেম হামে হাল জিতে যায়।
আমার সামনে রক্তাক্ত পোস্টার।
আমার সামনে গোয়েরনিকা।
একটা জমাট, কালো নিম্বাস মেঘ
ঝাপসা করে দেয় আমার দুচোখ।
আমি চিৎকার করে বলতে চাই
একটা ডানা-পোড়া শালিখের কথা।
আমি বলতে চাই সেই সব সার বাঁধা পিঁপড়ের কথা,
কারুর আমোদের আতশ কাঁচের আলোয়
যারা ঝলসে গেছে।
আমি চিৎকার করি,
কিন্তু কেউ শুনতে পায়না,
অল্ট্রাসোনিক আওয়াজের মতো।
বিদেহী প্রেতের মত।
কিন্তু ওরা প্রেমের শব্দ শুনতে পায়;
প্রেমের গান, গল্প, কবিতা
ওরা প্রাণ ভরে শোনে।
কান ভরে শোনে।
এমনি করে, আমি রোজ
প্রেমের কাছে হেরে যাই।
তারপর রং চটা বাঁশের বেঞ্চিটাতে গিয়ে বসি।
চা খাই।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 342





রণিতা 15 সপ্তাহ 4 দিন আগে
ডেসপেয়ারটা মন ছুঁয়ে রাখল
Chup Saap 15 সপ্তাহ 3 দিন আগে
besh laglo lekhata, subhechha!
হলুদ 15 সপ্তাহ 1 দিন আগে
অনবদ্য
kalyan 15 সপ্তাহ 20 ঘন্টা আগে
চমৎকার লিখেছেন
কলিতা 15 সপ্তাহ 16 মি আগে
ভাল লাগল
মধুছন্দা 15 সপ্তাহ 1 মি আগে
‘প্রেমের কাছে হেরে যাই’
আপনি একা নন!
পম 14 সপ্তাহ 6 দিন আগে
‘কিন্তু ওরা প্রেমের শব্দ শুনতে পায়;
প্রেমের গান, গল্প, কবিতা
ওরা প্রাণ ভরে শোনে।
কান ভরে শোনে।’
সেলেব্রিটিরা জিতে যায়
আজকাল ভাবি, যে প্রেমটা ঠিক কী জিনিস
অনিমেষ দত্ত 14 সপ্তাহ 6 দিন আগে
হেরে যাই
রং চটা বাঁশ
এইসব বিধুরতা
অসহায় লাগে
অনিমেষ দত্ত 14 সপ্তাহ 6 দিন আগে
গোয়ের্নিকা স্প্যানিশ
সমাপতন এই যে আজ এখন স্পেনের খেলা বিশ্বকাপ ফুটবলে
অনিমেষ দত্ত 14 সপ্তাহ 6 দিন আগে
হুম, গোয়েরনিকার স্রষ্টা প্রেমে হেরেছিলেন না জিতেছিলেন?
একদিকে ওলগা খোখলোভা এবং জ্যাকলিন রোক, অপরদিকে ফার্নান্দে অলিভিয়ের, ইভা গুয়েল, মারি ওয়াল্টার, ডোরা মার, ফ্রাঁসোয়াজ জিলট
কাশ, ওদের জবানবন্দী পাওয়া যেত, বা হয়তো আছে
মারি-থেরেসে সাতেরো বছরের তরুণী এবং পিকাসো তখন বিবাহিত (৪৫ বছর) - সম্পূর্ণ নতুন এক জ্যামিতিক ও রঙের বিপ্লব যে তখন পিকাসোর শিল্প এল, তার কৃতিত্ব মারির? অপরদিকে যে গোয়েরনিকা আপনি বলেছেন, ডোরা মার-ই মূলত পিকাসোকে যুদ্ধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক চিত্রকর্ম আঁকতে উৎসাহিত করেছিলেন
কথা হলো, প্রেমে কেউ জেতে (হয়তো পিকাসো) আর কেউ হারে - হয়তো ডোরা মার-রা (দ্য উইপিং ওম্যান), কি জানি!
নতুন মন্তব্য পাঠান