সুড়ঙ্গ শহর

রূপ's picture
রূপ বৃহ, ২০২৬-০৬-২৫ ১৯:৪১

তোরানোমোন গেট পর্যন্ত আমার যাওয়া হয়ে ওঠে না
আগের স্টেশনে নেমে ঢালু পথ বেয়ে আপিসে যাই
একেকদিন বহুতল আপিসের গলায় দেখি মেঘ জড়িয়ে আছে
সেইসব দিনে আমি ছাতা খুলি না
কোনদিন বাসস্টপে কেবল দু’জন বয়স্ক মানুষ কথা বলে
আমার বিশ্বাস হয় না এ শহরে চার কোটি মানুষ থাকে

বয়স্ক সিকিউরিটি গার্ডদের শুভ সকাল বলি
পুরুষ মানুষ বড় একটা হাসে না এখানে
আমার ভাঙ্গা ভাষায়
রিসেপসন ডেস্কের মহিলারা মজা পান
আপিসের চাবি নেবার সময় রেজিস্টারে নাম লেখাতে হয়
আমি কাটাকানায় সই করতে শিখেছি

এত বড় আপিসে ভিনদেশি লোক কেবল আমি
একজন মাত্র মার্কিন অধ্যাপক ছিলেন
তিনিও ফিরে গিয়েছেন গতমাসে
হিরোকি আমার বন্ধু হয়েছে
আমরা কথা বলতে পারি
বারান্দায় কি জুরি বা ঈদা হেসে উঠল?
সুজুকি সান-এর সাথে ট্রান্সলেটরে কথা বলতে হয়
আমার প্রতি তার মায়া পড়েছে

আমি ঈদা সান এর একটা বই অনুবাদ করছি
আমরা কেউ কারও ভাষা বুঝি না
ট্রান্সলেটার আর এ-আই হয়ে, তিন-চারটে ভাষা ঘুরে
একই বোধে পৌঁছে যাই দু’জনে
কাঁচের দেওয়ালে বসে আমরা অসম্ভব ব্যবধান পার করি
আমি মজা করলে ঈদা-সান ঝিলমিল করে হাসেন
তখন কোবে শহরে বড় হওয়া ঈদা কে
আমার ছেলেবেলার কথা বলবার সাধ হয়
কিন্তু সে কথা আমি ট্রান্সলেটরকে বলতে চাই না

আজ তাহলে উঠি?

ঈদা আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়

শহরে ভীষণ আলো জ্বলে উঠছে

আমি এক সুড়ঙ্গ শহরে নেমে যাব এবার

শ্রীহরি গলগ্রহ's picture
সুন্দর শব্দচিত্র।

শ্রীহরি গলগ্রহ 2 সপ্তাহ 6 দিন আগে

সুন্দর শব্দচিত্র।

Chup Saap's picture
Shobdochoyon ar binyas khub

Chup Saap 2 সপ্তাহ 3 দিন আগে

Shobdochoyon ar binyas khub sundor

হলুদ's picture
অনবদ্য

হলুদ 2 সপ্তাহ 1 দিন আগে

অনবদ্য

kalyan's picture
সুড়ঙ্গ শহরের চিত্রার্পিত ছবি

kalyan 2 সপ্তাহ 1 দিন আগে

সুড়ঙ্গ শহরের চিত্রার্পিত ছবি - চমৎকার

কলিতা's picture
‘কাটাকানা’ এটি একটি জাপানি

কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে

‘কাটাকানা’ এটি একটি জাপানি ভাষা তো?
কাতাকানা নাকি কাটাকানা
আপনি এটিতে দক্ষতা লাভ করেছেন, এটি রীতিমতো দারুণ অ্যাচিভমেন্ট

কলিতা's picture
কবিতার কথা বলি, চমৎকার লাগল

কলিতা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে

কবিতার কথা বলি, চমৎকার লাগল পড়তে

মধুছন্দা's picture
সেভ করে রাখলাম রূপদা

মধুছন্দা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে

সেভ করে রাখলাম রূপদা

পম's picture
‘আমি ঈদা সান এর একটা বই

পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে

‘আমি ঈদা সান এর একটা বই অনুবাদ করছি’

কিছু পরিবেশন করুন

পম's picture
খুব ইন্টারেস্টিং, খুব

পম 2 সপ্তাহ 16 ঘন্টা আগে

খুব ইন্টারেস্টিং, খুব রিলেটেবল একটি ডায়েরীর খোলা পাতা যেন
এই লেখাটি আসা করি কন্টিনিউ করবেন

অনিমেষ দত্ত's picture
ব্যাকপ্যাকে কি কি রাখতে

অনিমেষ দত্ত 2 সপ্তাহ 16 ঘন্টা আগে

ব্যাকপ্যাকে কি কি রাখতে হবে?
তার মধ্যে এই একটি কবিতা, ভুললে চলবেনা
রিমাইন্ডার টু মাইসেল্ফ

আকাশ নেরুদা's picture
সত্যিই , মন ছুঁয়ে গেল ।

আকাশ নেরুদা 1 সপ্তাহ 5 দিন আগে

সত্যিই , মন ছুঁয়ে গেল ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline