তুমি আসবে বলেছিলে

রক্তিম
- #রক্তিম
তুমি আসবে বলেছিলে
তাই রোজ বাঁশের সাঁকোর কাছে দাঁড়ায়।
দেখতে দেখতে সেই সাঁকো পাকা হয়ে গেল;
যে দল আসে তাঁদের রঙে বদলে দেয়।
অপেক্ষার নদীজল মোহানায় ফিরে গেছে।
তুমি আসবে বলেছিলে
যেখানে আমাকে দাঁড়াতে বলেছিলে,
একদিন ওইখানে দেখি ছোট্ট গাছের চারা
মাটি ভেদ করে দুহাত আকাশে বাড়ায়।
ভাবলাম হয়তো সে তোমারি ইচ্ছায়।
তুমি গোলাপ নয় বকুল ভালবাসতে।
সেই বকুল এখন শিশু থেকে যুবতী;
তাঁর কাজল কালো গাছের পাতায় পাতায়
ভীষণ রকমের নিরপত্তা।
পাখীর জোড়া নিশ্চিন্তে বাসা বাঁধে।
ফুল কুঁড়িতে ভরে গেল শাখা প্রশাখা।
চারদিকেতে ছড়িয়ে দিল মিষ্টি সুবাস।
হয়তো এবার তুমি আসবে সৌরভে গৌরবে।
তুমি আসবে বলেছিলে
কি এক অগাধ বিশ্বাস এখনো তোমার প্রতি।
লাল কৃষ্ণচূড়ার পাপড়িতে পথ ঢেকে গেছে
ভাবনা আসে, আসতেই পারো সে পথ দিয়ে।
তুমি আসবে বলেছিলে!
আমি কিন্ত আমৃত্যু অপেক্ষায় থাকব।



ঝর্না 3 সপ্তাহ 20 ঘন্টা আগে
দারুন।
তবে এখন বোধহয় আর কেউ অপেক্ষা করেনা।
এগিয়ে যাওয়াই শ্রেয়
ASIT KUMAR ROY 3 সপ্তাহ 11 ঘন্টা আগে
সে আসবে
আমরাও আছি তোমার অপেক্ষায়
কাননের কামিনী ঝরে ঝরে যায়
ঝরা ফুল বলে সে কি এলো?
পথ বলে কই নাতো! সে আসে নাই।
যোধপুর পার্কের রাস্তারা উন্মুখ
চেয়ে থাকে নিরবে আসবে সে কখন?
ফেরিওয়ালা ডাক সুদূরে মিলায়
দিনশেষে রাধাচুড়া ঝরল তখন।
হৃদয়ের খাঁচায় বাজেনা সানায়
কেন না সে নাই সে নাই।
সাগরিকার বালুচরে যে অনেক গাঁথা।
শুধু বকুল জানে তার আগামীর কথা।
আসবে! সে আসবে! নিশ্চিত আসবে!
উড়ে আসা মেঘেদের জলজ ভাষায়।
সারা বছরের স্বপ্ন সাধ মাখতে চায়
মহালয়ার সুরে আগমনী গায়তে চায়।
শিউলিরা কুঁড়িতেই মিটি মিটি চায়
সেও অধীর হয়তো তারি অপেক্ষায়।
এসে গেছে বর্ষা বুকে জাগে ভরসা
ইলিশ চড়ুইভাতী যেন বাদ না যায়!
তুমি আসছ তো! আর কি তর সয়!
আছি খড়খড়ি জানলা খোলার অপেক্ষায়।
শ্রীহরি গলগ্রহ 2 সপ্তাহ 6 দিন আগে
ভালো লাগলো।
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 6 দিন আগে
বিষণ্ণ নদী তুমি বলতে পারো
আদি অনন্ত কথার শেষে কার?
এপার ভাঙো ওপার দিব্যি গড়ো
খেয়াল খুশি সবই একান্ত তোমার।
বুকের উপর মনোহর চাঁদকে ধরো
রাত্রি দুপুর ঢেউ নিয়ে খেলা করো।
নিত্য ছন্দে আনন্দে যাও সমুদ্রকে ছুঁতে
কতক তোমায় বুঝি কতক পারিনা যে।
সত্যি করে বলো দেখি নদী তুমি কার?
জন্ম নিলে অন্ধ পাহাড় বুকের অন্তরে
পাথর নুড়ি সরিয়ে ছুটলে সমুখ প্রান্তরে।
অবুঝ সবুজ জল জঙ্গল সখী সম রয়
নাওয়ের মাঝি ঠিক সময়ে ভাটিয়ালী গায়।
জল যে জীবন জলই সমাজ বিশ্ব সংসার
নির্দয় ষড়যন্ত্রে মন্ত্রে তোমায় বন্ধন বারবার।
তবুও তুমি ভরা বর্ষায় মেতে ওঠো দুর্বার
মেঘের কাজলে জাগো যেন গোপন অভিসার।
সত্যি করে বলো দেখি নদী তুমি কার?
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 5 দিন আগে
মানবিকতা এখন লাশকাটা ঘরে
কেউ একজন আসবে পরিক্ষা নিরিক্ষায়
কতগুলো রঙিন মাছি ভনভন করছে
উলঙ্গ লাশের শুকনো রক্তে ঠিকানায়।
তার দুয়ারে বিশ্বাস অধীর অপেক্ষায়।
ওর গায়ে মুখে শরীর জুড়ে
ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার বিকট দুর্গন্ধ!
কত রাত সে বাড়ি যায় না
ওর বউ শান্তি আটপৌরে শাড়ীতে পথ চায়।
গরম ভাতের হাঁড়িতে ভাত শুকিয়ে যায়।
স্বস্তিকা ওদের কিশোরী টুকটুকে মেয়ে
সে মায়ের যন্ত্রণা বুঝে চোখ মুছায়।
সে আর পড়তে যেতে চায়না
রাস্তার রোয়াকে হুনুমানের শোরগোল,
চোখগুলো গিলে খাবে যেন হায়েনা।
খলখল শুকনো হাসিতে দেয় অনুপ্রেরনা।
বিবেক ওদের শক্ত সমর্থ ছেলে
কোথায় হারিয়ে গেছে কে জানে?
ও ছেলে জানেনা কবে হবে তার হিল্লে।
সুদৃশ্য পাহাড় সম উঁচু মঞ্চ থেকে
শুধু বানী ভেসে আসে ইথার তরঙ্গে...
আশা আর ভরসার দু-হাত
সময়ের ঘড়ির মত দোলে ভঙ্গে বিভঙ্গে।
হবে হবে একদিন নিশ্চিত হবে
আমাদের নানা ভাষা নানা মতের দেশ
''জগতের মাঝে শ্রেষ্ঠ আসন লবে''
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 4 দিন আগে
তোমাদের চলার পথের বাঁকে
আমি থাকি বা না থাকি।
কাল ছিলাম আজো আছি থাকব
নিরবে সরবে হয়ে সুরের পাখী।
এভাবেই হাসি খুশি ভালবাসায়
ভালো থেকো ভালো রেখো।
সাথে সাথে মানবিক পরিচয়ে
গান কবিতার গল্পগুলি রেখো।
পেরিয়ে যাও যতদূর যেতে পারো
জীবনের যত সুখ দুঃখের দিনরাত্রি।
কাল বৃষ্টি আজ বসন্ত থেমোনা পথপ্রান্তে
বাধা ঠেলে এগিয়ে যাও যুগের সহযাত্রী।
শান্তি স্বস্তি মঙ্গলানন্দে জীবন হোক সফল,
আকাশ রাঙাও রামধনুতে ফলাও নতুন ফসল।
Chup Saap 2 সপ্তাহ 3 দিন আগে
Besh sundor...
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 3 দিন আগে
মাথার উপর দেখো বৃহৎ খোলা আকাশ
তবে হৃদয় কেন করেছ এত ক্ষুদ্র।
সমুখে দেখো দিলখোলা নীল সমুদ্র
মনকে দাও উদার করার সুত্র।
তুমিতো নও সেই কুয়োর ব্যাঙ
জিগির তুলে চেঁচাও গ্যাঙর গ্যাঙ।
মানুষে মানুষে বিভেদ কেন মিছে
ক্ষুদ্র ক্ষমতার স্বার্থের লোভে পিছে।
ধরায় সবার জন্ম এযে প্রকৃতির মহাদান
সবার রক্ত রক্তিম লাল রাখো তার সম্মান।
ভুলে যাও সব ভেদাভেদ
হোক আবার মহামিলন
হানাহানি আর নয় গাও
মিলেমিশে জীবনের জয়গান।
নতুন মন্তব্য পাঠান