কিছুই কিছু না

একজন কবিতা-কুটুম্ব's picture
নিঝুম

পর্বতের ওপারে প্রেম থাকে
নাকি চন্দ্রের উল্টোদিকের পাথুরে ভূমিতে?
ঠিক কত বছর বয়স হলে বোঝা যায়
এইসব প্রেম, কবিতা, বিপ্লব কিছুই কিছু না?
গল্প আর রিলস, পরিবর্তন আর একঘেয়েমি ...
যে কিশোরীর হাতের তালুতে জমে উঠছে
বিন্দুস্বেদ, আয়নার সামনে দাঁড়ালেই সে প্রৌঢ়া
পুণ্যিপুকুরের মুকুরে সে কিশোর নিজেকে দেখছে আজ
লোলচর্ম, মৃত্যুর স্বরূপ কবে আবিষ্কার হবে?
বহুদিন আসলে, জীবন, প্রেম, মৃত্যু কোনোকিছু নিয়েই
আর ভাবছিনা, বাতাসে ভাসছেনা কোনো বছর
আর তারিখ, ঋতু, গান ... ...
যতদিন প্রেমের কোনো একটা অর্থ মন লালন করতো
মৃত্যুকে মনে হত সুন্দর
এখন জীবন ও মৃত্যু দুই-ই নিষ্প্রয়োজন
স্নায়ু নির্জন আর বিজন আর নিঝুম ... ...

রেবতী's picture
"এখন জীবন ও মৃত্যু দুই-ই

রেবতী 3 সপ্তাহ 1 দিন আগে

"এখন জীবন ও মৃত্যু দুই-ই নিষ্প্রয়োজন"

বস্তুতঃ তাই, ঠিক তাই

ঝর্না's picture
একদম। খুব ভালো লেখা

ঝর্না 3 সপ্তাহ 21 ঘন্টা আগে

একদম। খুব ভালো লেখা

ASIT KUMAR ROY's picture
ধরা অধরায় চেনা অচেনায় ভালবাসা

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 4 দিন আগে

ধরা অধরায় চেনা অচেনায় ভালবাসা অবিরাম
রাত বিরেতে ঘুমে নির্ঘুমে মুরলী বাজায় ঘনশ্যাম।
সাঙ্কেতিক পদচিহ্ন মুছে যায় নতুনের ছোয়ায়
ঘন তমসায় যেন সব কবিতা, জেগে জাগায়।
মাঝে মাঝে সে আসে হৃদয় বিচলিত করে
দোলন দোলায় দুলিয়ে কর্পূর সম যায় সরে।
চলে গেলেও দেখি তার সুবাস রয়ে গেছে
চিরন্তন গানের মত সুরে সুরে মিশে আছে।
ভালবাসা যেন এক আবেশ ভরা নীল সাগর
কত যে অজানা শ্রুতি আর স্মৃতির সম্ভার।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline