ফুটবল বিশ্বকাপ বনাম চায়ের কাপ

একজন কবিতা-কুটুম্ব's picture
দোলনচাঁপা

"ফুটবল বিশ্বকাপ
বনাম চায়ের কাপ"

আসছে আবার বিশ্বকাপ
বাজছে ঢাকের তান,
পাড়ায় পাড়ায় শুরু হবে
ফুটবল-উৎসবের গান।

ঘরে ঘরে চলবে তখন
ফুটবলেরই জ্বর,
চায়ের কাপে মুড়ি-চপে
বইবে তুমুল ঝড়।

শিঙাড়া আর পেঁয়াজু
জমবে প্লেটের পর প্লেটে,
গোল না হলে রাতটা কি
আর সহজে যাবে কেটে?

বইয়ের পাতা খোলা তবু
পড়া হবে না মোটে,
মেসি-নেইমার তর্ক চলবে
খাতার পাতার নোটে।

ছাদে উড়বে হরেক রকম
পতাকা প্রিয় দলের জন্য,
খেলোয়াড়দের পায়ের
জাদু করবে বিশ্ব ধন্য!

কাজকর্ম শিকেয় তুলে
মানুষ খেলায় দেবে মন,
প্রিয় দলের জয় দেখতে
রইবে ব্যাকুল সারাক্ষণ!

ঝর্না's picture
ছড়াটা একটু এলোমেলো মনে হলো

ঝর্না 4 সপ্তাহ 4 দিন আগে

ছড়াটা একটু এলোমেলো মনে হলো Smile



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline