ঝড়ের ইতিহাস

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

ঝড়ের ইতিহাস
- (রক্তিম)
ঝড়ের দিনগুলো যারা বুক দিয়ে আগলে ছিল
যারা আগুন বৃষ্টিতে সারা জীবন ভিজেছিল;
যারা মায়েদের সম্মান নষ্ট হওয়াতে
প্রাচীরের মতন অস্ত্রের মুখোমুখি হয়েছিল।
তারা একে একে আজ আকাশের তারা।
মায়েদের বুকে পবিত্র শুন্যতা নেমেছিল।
ওরা যে সবাই ছিল বাংলা মায়ের সন্তান
সবটা কি ভুলে যাবো।
নাকি ভুলতে বললেই ভুলে যাবো।
না না না কিছুতেই ভুলতে পারব না।

ওরা যে আমাদের পূর্বসুরি
ওদেরই রক্ত আমাদের শরীরে মিশে আছে;
বলেছিল ওরা অন্যায় মুখ বুজে সহ্য আর নয়,
প্রতিবাদী ঝড় তুলতেই হবে সঠিক সময়।
নিশানে যে লেগে আছে সেই লাল রক্ত
সবটা হৃদয়ের পাঠাগারে তাজা ইতিহাস ।
তাকে কখনো যেমন খুশি ইচ্ছায়
পাল্টানো যায়না যাবেনা।

লিনো's picture
প্রতিবাদী ঝড় তুলতেই হবে

লিনো 2 সপ্তাহ 2 দিন আগে

প্রতিবাদী ঝড় তুলতেই হবে

রীতা's picture
প্রাচীরের মতন অস্ত্রের

রীতা 2 সপ্তাহ 2 দিন আগে

প্রাচীরের মতন অস্ত্রের মুখোমুখি হয়েছিল।
তারা একে একে আজ আকাশের তারা।
মায়েদের বুকে পবিত্র শুন্যতা নেমেছিল।

মন ছুঁয়ে থাকল

ASIT KUMAR ROY's picture
আমি তো জানি এ আমাদের আর এক

ASIT KUMAR ROY 1 সপ্তাহ 2 দিন আগে

আমি তো জানি
এ আমাদের আর এক জন্মের কথা
একটু জিরিয়ে আবার সে পথ চলা।
মাঝে মুখোমুখি কিছু কথা বলা;
নতুন করে জীবনতরী সাজিয়ে নেওয়া
হাল্কা হাওয়ায় আঁচল উড়িয়ে দেওয়া।
আর কিছু যা সঙ্গ পাই নতুন করে দেখি;
ফুলের সুবাস সূর্য-কিরণ নতুন করে মাখি
চেনা পথগুলো আবার নতুন ভাবে চিনি
কত মানুষ বদলে যায় শয়তানের হাসি শুনি;
সময় কিন্ত সব ইতিহাস তার হৃদয়ে রাখে
সেই কিনু গোয়ালার গলি রোমন্থনে ছবি আঁকে।

ASIT KUMAR ROY's picture
ঝরা পাতার শব্দে যে কান্না জমে

ASIT KUMAR ROY 1 সপ্তাহ 22 ঘন্টা আগে

ঝরা পাতার শব্দে যে কান্না জমে আছে
আগামী পৃথিবী তুমি মনে রেখো।
আবার আসবো ফিরে নতুন কিশলয়ে
দোলা দিয়ে যাব ভোরের রোদ্দুর মেখে।
সেদিন আমায় মনে রেখো।

বকুলের সুবাসে দখিনা বাতাসে হাসি
ফুলেরা ফুটেছে ধরায় রাশি রাশি।
তবু কেন মন উতলা যে আজ
থাক পড়ে থাক আছে যত কাজ।
এলো কি সে যমুনাতটে বাজাতে বাঁশি।

আমারো যে ইচ্ছা হয় থাকি সাথে সাথে
অষ্টপ্রহর আলো আঁধার দুঃখ সুখের রাতে।
জোনাকি আলোয় পথ হারিয়ে যায়
চোখের পলকে রাত্রি ফুরিয়ে যায়।
তবু আশার আলোয় বাঁচি পথ খুঁজি সংঘাতে

ASIT KUMAR ROY's picture
বর্ণে ছন্দে গন্ধে কি দোল

ASIT KUMAR ROY 6 দিন 22 ঘন্টা আগে

বর্ণে ছন্দে গন্ধে কি দোল দোল
সূর্য্যি ডাকে বন্ধ জানলা খোল।
কাল যে ছিল দুঃখের রাতি
সবটা ভুলে মাদলে তাল তোল।

ওই যে দ্যাখ ডাকছে বনে পাখী
ফুলে ফুলে ভরেছে আজ শাখী।
কাজ যা আছে থাক পরে থাক
আয় সখী আয় তোর পরানে রাখি।

ওই যে নদী ধায় সুদূর পানে ধায়
ঢেউ তুলে তুলে ধায় সে মোহানায়।
সেথায় বুঝি কেউ আছে অপেক্ষায়
উত্তাল তার পরান মিলতে মিলনমেলায়।

ASIT KUMAR ROY's picture
সুখের অন্বেষণ সুখের আশায় একে

ASIT KUMAR ROY 4 দিন 23 ঘন্টা আগে

সুখের অন্বেষণ

সুখের আশায় একে একে সব এগিয়ে যায়
সবুজ কচুরিপানা তাঁদের দু'পা জড়িয়ে ধরে
সত্যি চলে যাবে সেই সুখের অন্বেষণে।
ধীরে ধীরে সবাই পথ ঘিরে ধরে;
শেওলা দেয়াল পুরানো থালা বাটি সিন্দুক
আত্মীয় পরিজনের সাদাকালো সব ছবি।
যেন সবাই ক্রমানুসারে বলতে থাকে
এই সবই পুরুষানুক্রমে তুমি পেয়েছ,
সুখ অসুখ দিন রাত্রি খেয়াল গজল
সন্ধ্যা প্রদীপ জ্বলা মায়ের আঁচলসম মমতা।
ক্ষনিকের নিয়ন সুখের জন্য
সবই কী এক নিমেষে খণ্ডিত করবে?

সজনে গাছের ডালে শুঁয়োপোকার বাস
ওরা একদিন প্রজাপতি হয়ে উড়ে যাবে।
জানিনা কোথায় কোন দেশে নেবে আশ্রয়!
জন্মরহস্য হারিয়ে যাবে কংক্রিটের জঙ্গলে।
পায়ের তলায় মাটি সেটাও থাকবেনা;
শিকড়হীন হয়ে বেঁচে থাকতে পারবে?
পাঁজরে বাতাস লাগবে?
কান্নাতে লেগে থাকা কষ্ট মাস্কারায় ঢাকবে!
বরং তার চে ভালো হয়
নিজের সংস্কৃতির চাদরে নিজেদের মুখ দেখো।
আপন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠো।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline