হয়তো রিপিট

as if an earthquake in slow motion
I see how my castle gradually crumbles to dust
the one we two built together out of love
and so wonderful and sacred lust ...
যেভাবে পলকা বনলতা ছুঁয়ে থাকে বৃক্ষের বাতাস
অতি মৃদু পিয়ানোর সুর লেগে থাকে শুভ্র গাউনে
পরিধেয় যা নব পরিণীতাটির ...
আঘাতের আর মিথ্যার ছুরিকা লেগে
কেটে গেছে কবে, এমন নিটোল আহত কে কবে হয়েছে শেষবার
তবু এত শ্লথ রুধিরের ধারা, বাহিরে ঝরেনি বিন্দু কোনো
দিশাহারা ভেবে গেছি, আমি তবে মৃত হলাম আবার?
হয়তো একদিন পুরাতন আয়না থেকে মরিচা সরিয়ে দেখা যাবে
কিভাবে ভিজেছিল পরিধেয় লালে, তবু থেকে গেছে
অন্তরালে সব রঙ, এতই ধূসর আর বোবাবোধে ভেসেছিল
স্নায়ুসকল ... খুব ধীরে ধীরে ভেঙে গেছে সাধের
ভালোবাসা ঘরটি আমার ... মোহময় কাম ছিল, কামনার ভিড়
তবুও ভালোবাসা ছিল যেন তাহারও অধিক
অনেক জয়ের পরে সহজেই একদিন হার আসে ... এইটুকু সত্য
আর সারসত্য জেনে, ক্ষতমুখ বুঁজে গেছে কবে, ব্যর্থ
রুধির-ক্ষরণ-স্বপ্ন দেখেছে বোকা মন ধেয়ানে ধেয়ানে ...
আমি জানি এইবার সে ক্লান্ত হয়ে ডুবে যাবে ঘুমে, পাঠাবো শূন্য যত
চিঠি যদি জেগে থাকা ডাকপিওনদের হাতে, যদি অসংখ্য নক্ষত্র আজ ...
প্রতিটি নক্ষত্র যদি আজ অশ্রুবিন্দু হয়ে ঝরে
ঝরুক আহা ... কবিতা আর ভালোবাসা যত
অকাল শাওনে মুছে যাক চিরতরে
"When I am dead and over me bright April
Shakes out her rain-drenched hair,
Tho’ you should lean above me broken-hearted,
I shall not care.
I shall have peace, as leafy trees are peaceful
When rain bends down the bough,
And I shall be more silent and cold-hearted
Than you are now ..." - Sara Teasdale
"I no longer love her, that’s certain, but maybe I love her.
Love is so short, forgetting is so long ..." - Pablo Neruda



jojo 2 সপ্তাহ 3 দিন আগে
মোহময়, অপরূপ, অপূর্ব
hiya raja 2 সপ্তাহ 3 দিন আগে
খুব ভাল লাগলো !
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 1 দিন আগে
সুপ্রভাত কবি।
দুরন্ত এক কাব্য sristi।
রক্তিম শুভেচ্ছা ।
ঝর্না 2 সপ্তাহ 9 ঘন্টা আগে
ওয়াও। সুপার্ব লেখা।
শেষ সংযোজনটি আলাদা মাত্রা এনেছে।
GH 1 সপ্তাহ 2 দিন আগে
এটা আগে পড়িনি, জাস্ট মুগ্ধ হলাম !
নতুন মন্তব্য পাঠান