"নজরুল: যোগ্য নেই দ্বিতীয়"
শুক্র, ২০২৬-০৫-২৯ ২০:২৭ "নজরুল: যোগ্য নেই দ্বিতীয়"
-চৌধুরী রেজাউল হায়দার।
করবে না কে স্বীকার, তুমি মানবিক কবি !
লালনে ছিল মায়া-মমতা,স্নেহ-প্রেম-প্রীতি ধর্ম, বর্ণ, জাতপাত
ভালোবাসা ভাললাগায় ছিলনা কোনো খাদ, বিরহ, দ্রোহ, বিপ্লব-সংগ্রাম
নিজের দুয়ার থেকে ছাড়িয়ে বিশ্বকোষে রেখেছ দুষ্কর মোচনীয় অনন্য এক ছাপ।
প্রিয় কবি মরেও আজ অমর
রেখেছে ফেলে সর্বত্রই ছিটিয়ে তাঁর ক্ষুরধার বাণী;
তাই তো তার বাচ্য বেঁচে রহে আজীবন ধার করিতে কাব্য জগত।
হে কবি, কহিতে যেন চায় মন মোর
হয়ত উত্তম পুরুষ ঠাহরে থাকবে তুমি জেগে জুড়ে বিশ্বময়
নমিবে সকলে ঠাঁই তোমাকে প্রেমময়ে,যেখানে রক্তে ভেজা কালি আর রণতূর্যের বিপ্লব তুমি।
অসাম্প্রদায়িকতা ও সাম্যের বীণে
সমগ্র জাতিকে জনে জনে উজ্জীবিত করেছিলে;
আজও দেশে দেশে নানা বিপ্লবী বা রাষ্ট্রচালক অনুপ্রাণিত হয়,
স্বাধিকার আন্দোলন -সংগ্রামের তুমি, একজনই হেতু তুমি মূল প্রেরণা স্বাধীনতার ।
তুমি একটি মানচিত্র,
পায়নি প্রশ্রয় কোনো বর্ণ-ধর্ম-জাতের বৈষম্য;
এ লোভাতুর পৃথিবী রবে যতদিন, তুমিও থাকিবে ততদিন
মানুষের অন্তরে, হৃদয়ের গহিনে ; অক্ষরহীন খোদাই থাকিবে তুমি প্রিয় কবি নজরুল।
কৃত্রিম রঙতুলির পরশ-আঁচড়ে
ধরণীতে পারোনি রাঙাতে বেনিয়ান ধবলদের চটির চামড়া;
করোনি তাবেদারি পদলেহন, তথায় ছিল ব্রিটিশ কিংবা লাটবাহাদুরের পদভার।
তাই তো নোবেল সম জোটেনি উপঢৌকন কপালে তোমার, ছিলোনা আক্ষেপও কোনকাল ।
এই ধরাধামে যত ততো রয়েছে বিশেষণের উপমা
ভালোর চেয়েও অধিক ভালো ,সবই মানায় শুধুই তোমার নামের পাশে;আগে বা পরে
কবি নজরুল কণ্ঠ শক্তিবাণী তোমার অনন্য,যোগ্য নেই দ্বিতীয় কোনো সমকক্ষ এই ভূমণ্ডলে।
(তাং ২১শে মে ২০২৬)
-হায়দার ।
পারিস,ফ্রান্স।
২৯/০৫/২০২৬
- Haider-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 175





ASIT KUMAR ROY 2 সপ্তাহ 3 দিন আগে
কবি অনেকদিন ঘুমাওনি ঘুমাও
কত রাত একা একা জেগে থাকবে।
আসন্ন ভোরের স্বপ্ন এখনো দেখে চলেছ;
সাদা পাতায় অত কি লিখে চলেছ!
শব্দের পর শব্দেরা আসছেনা মিলছেনা;
তাই কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলেছ অকাতরে।
তোমার অস্থির জীবনের রূপরেখা
যেভাবে আঁকতে চেয়েছ,
হয়নি বুঝি সেভাবে এগিয়ে যাওয়া।
কার সাথে কথা হয়নি বলে অভিমানে নীরব।
চোখের ভাষায় নদীর বুকে জাগত কল্লোল
ফুলের বুকে জমে উঠত মধুর আলাপন।
পাখীরা সেই সুরে মিলিয়ে দিত কলতান।
পাহাড়ের ঝর্ণা গর্জন করে উঠত
কালো মেঘের ঘনঘন বজ্ররবে।
তুমি কথা বলবেনা আর! কেন?
তোমার কথা সব ফুরিয়ে যেতে পারে না।
তোমার থেকে দেখে সবাই শিখে নিয়েছে,
কখন রুখে দাঁড়াতে হয় শত্রুর মুখোমুখি
কখন বুক চিতিয়ে বলতে হয় এ আমার দেশ
আমরা তিল তিল করে গড়ে তুলব পৃথিবী।
তুমি নীরব থেক না।
আর একবার গর্জে ওঠ...
দাও ভীমকারার ভিত্তি নাড়িয়ে সেই অশনি সঙ্কেতে।
শুত্রুর বুকে যেন আবার কাঁপন জাগে।
তাসি 2 সপ্তাহ 3 দিন আগে
‘অসাম্প্রদায়িকতা ও সাম্যের বীণে
সমগ্র জাতিকে জনে জনে উজ্জীবিত করেছিলে’
উনি পেরেছিলেন, আমরা পারিনি সেই পথকে মান্যতা দিতে।
Haider 2 সপ্তাহ 3 দিন আগে
ASIT KUMAR ROY,
বেশ উৎসাহ উদ্দীপনা মাখা কলম আপনার ,
ভালো লাগলো
শুভেচ্ছা থাকলো,
মূলত সেদিন ২৮ শে মে ২০২৬ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে এই লেখাটা ঝটপট কিছু কিছুনা বলা কথা বলার চেষ্টা করলাম, যা কাগজ কলমে ধারণ করেছি বলে লাইনের পরে লাইন দিয়ে আবেগ দিয়ে সাজালাম, জানিনা আমার অনুভূতি .....
-হায়দার।
৩০/০৫/২০২৬
Haider 2 সপ্তাহ 3 দিন আগে
তাসি,
শুভেচ্ছা জানবেন,
তাসি,
শুভকামনা,
আপনার মন্তব্য, আবেগঘন কবিতার জগতে নজরুলের ধারণা নজরুলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলবে,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। গত শতাব্দীতে বাংলা সাহিত্যে অনেক কবি ও লেখক এসেছেন এবং আরও আসবেন, কিন্তু নজরুলের আবেগ, চিন্তা, মননশীলতা, কথা ও কাজ একটি মাত্র শব্দ ফেলে দেওয়ার মতো নয়।
কখনও কখনও প্যারিস বা ফ্রান্সের অন্য কোনো শহরে হাঁটতে হাঁটতে আমি নীরবে দেখি, কী, কেন, কখন জায়গাটির নামকরণ করা হয়েছিল। এখানকার প্রতিটি গলি, রাস্তা, স্থপতির দালান বা রাস্তার মোড়ের সেতু—সবকিছুরই একটি শব্দ বা নাম আছে। এই সবগুলোরই ঐতিহাসিক কারণ রয়েছে, যা শুধু নাম বা শব্দটি পড়েই বোঝা যায়। এই নাম বা শব্দটিই আপনাআপনি একটি গল্প, কবিতা, উপন্যাস লেখার গতি এনে দেয় ।
কাজী নজরুল ইসলামের গান, কবিতা, গল্প বা সংবাদ যা-ই হোক না কেন, যখনই আমরা তাঁর কোনো একটি শব্দকে সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তখনই নতুন কোনো ঘটনা বা গল্প উঠে আসে; তা সে ভালোবাসা, স্নেহ বা উদ্দীপনাই হোক, কিংবা অনুপ্রেরণা,কিংবা উৎসাহ, অনুপ্রেরণার, দ্রোহ বিপ্লবেরব। আগামী দশকগুলোতেও সাহিত্য ও কবিতার জগতে কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক থাকবেন।.......
বনলতা 2 সপ্তাহ 3 দিন আগে
কবি নজরুল আমারও প্রিয় কবি
আপনার দুটি কবিতাই অর্থবহ হয়ে উঠল
Haider 2 সপ্তাহ 3 দিন আগে
বনলতা,
কথা অল্প আপনার , সাহস ও উৎসাহ দিলেন অনেক নজরুলের প্রেমে আমাদের আগ বাড়াতে।
ধন্যবাদ থাকলো, শুভেচ্ছা নিরন্তর।
-হায়দার।
৩০/০৫/২০২৬
নতুন মন্তব্য পাঠান