এই রাতে

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ শুক্র, ২০২৬-০৫-২৯ ১৮:৩৯

অপার্থিব হুহু হওয়ায়
তারারা মর্স কোডে কথা বলে।
পাইন তেলের গন্ধে রাত ভারী হয়।
দূরে, পাহাড়ি রাস্তায় একলা হেডলাইট
অন্ধকারের সঙ্গে কাটাকুটি খেলে।
শীত-লাগা কুকুর গ্রামের নিঃসঙ্গ পথে
কাকে যেন ডাকে।
মধ্য গগনে, মেঘের মাঙ্কি ক্যাপ পরা চাঁদ
উঁকি দিয়ে কি ভেবে লুকোয় আবার।
খাদের পাশে মন্ত্র লেখা সাদা নিশান
সার বেঁধে কার জানি আশীর্বাদ
ছড়িয়ে দেয় ঠান্ডা বাতাসে।

রিসর্টের ঘরে ওরা মাতাল হয়
ওদের গান আরও উদ্দাম হয়
সমতলে ফেরার আগের রাতে
ওরা সবটুকু মজা নিংড়ে নেয় দুহাতে।

m.c.'s picture
Excellento

m.c. 2 সপ্তাহ 4 দিন আগে

Excellento

রোম's picture
‘মেঘের মাঙ্কি ক্যাপ পরা

রোম 2 সপ্তাহ 4 দিন আগে

‘মেঘের মাঙ্কি ক্যাপ পরা চাঁদ’

বিশ্বে প্রথম এইরকম বললেন, aptly said!

রোম's picture
কোথাও বেড়াতে গিয়ে, রোজ একটি

রোম 2 সপ্তাহ 4 দিন আগে

কোথাও বেড়াতে গিয়ে, রোজ একটি কবিতা ডায়েরীতে - এই ব্যাপারটাই স্বর্গীয়

তাসি's picture
‘তারারা মর্স কোডে কথা

তাসি 2 সপ্তাহ 3 দিন আগে

‘তারারা মর্স কোডে কথা বলে’
‘মেঘের মাঙ্কি ক্যাপ পরা চাঁদ’
‘খাদের পাশে মন্ত্র লেখা সাদা নিশান’

যে আবহ শুরু থেকে শেষ অব্দি তৈরি করলেন - ইউনিক!

সিয়ারা's picture
পাইন তেলের গন্ধে রাত ভারী

সিয়ারা 2 সপ্তাহ 3 দিন আগে

পাইন তেলের গন্ধে রাত ভারী হয়
পাইন তেলের গন্ধে রাত ভারী হয়

আহ্ - মন্তব্য বাতুলতা হবে

বনলতা's picture
অপূর্ব এই অনুভূতি, মন আচ্ছন্ন

বনলতা 2 সপ্তাহ 3 দিন আগে

অপূর্ব এই অনুভূতি, মন আচ্ছন্ন করে রাখল

সে's picture
প্রথম বারো লাইন !!

সে 2 সপ্তাহ 3 দিন আগে

প্রথম বারো লাইন !!

jojo's picture
দারুণ

jojo 2 সপ্তাহ 3 দিন আগে

দারুণ

মেবেলিন's picture
কেমন আছেন? ভাবছিলাম আজও হয়তো

মেবেলিন 2 সপ্তাহ 3 দিন আগে

কেমন আছেন? ভাবছিলাম আজও হয়তো কিছু পোস্ট করবেন
মন ভাল থাকা আর খারাপ থাকা আর এক বোবা বোধ - মোর দ্যান ফিফটি শেডস্ অফ গ্রে অফ দা মাইন্ড

কি জানি কি বললাম

বীথি's picture
ভালোলাগা, শ্রীহরিদা

বীথি 2 সপ্তাহ 3 দিন আগে

ভালোলাগা, শ্রীহরিদা

হিয়া 's picture
অসাধারণ লাগলো ! এত সুন্দর করে

হিয়া 2 সপ্তাহ 2 দিন আগে

অসাধারণ লাগলো ! এত সুন্দর করে বলেছেন !!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline