গুহ্য কথা!
শুক্র, ২০২৬-০৫-২৯ ১৭:৫২ বড় গভীর কথা ! যে গুহ্য কথাটুকু নিজেকেও বোলবার নয়!
সে বড় অদ্ভুত রঙ্গ - সঙ্গদোষে শিলা ভেসে যায়
টাইপের যে জানো সে জানো বাপু, পাঁচকান করিবার নয়
আমি বসে নানা ছলে, এমন বিচিত্র আঙিনায় -
ধরাধরি, চোখবেঁধে খেলাটাকি
একেবারে উঠে গেলো নাকি
অলিমিপিকসের তালিকায় - সে কি
সেটাই এ খেলার টপিক -
কত যে টুপুরটাপুর বাকি
মধুপুর নাকি এ লাইনে
শেষ বড় জংশন স্টেশন ছিল -
এখন লোকাল, - দু মিনিটে ওঠা পড়া !
বোঝাপড়া
শেষ
ছিল বুঝি নিজের সাথে - বোঝো - ঠেলা সামলাও
সোনাকা কিতনা ভাও !
মধুপুরে জলের দরে ছিল, এখানে সেখানে পড়ে
- যেন সোনা সোনা না
- এখন ভাও কিতনা - এইসব !
আরকি !
তবু চিন্তামণি বাড়িতে আছে নাকি
টাইপের জিজ্ঞাসা কেন যে করেন মহাশয় -
মাঝে মাঝে এ রাস্তায় আনাগোনা করলেই গোল মেটে
গোলমাল লেগেই আছে আজকাল, আজ্ঞে হ্যাঁ, এ রকমই
ঠিক তাই, আস্তে আস্তে চড়ে, ওল্ড কিনা !
সাচ কি চিন্তামণি - রথে
বোঝাবুঝি - যার হয় তার হয় - !
বোলো না -
সে বড় লেহ্য কথা ! এমনই যে নিজেকেও বোলবার নয়!
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 280





m.c. 2 সপ্তাহ 4 দিন আগে
Superb
রোম 2 সপ্তাহ 4 দিন আগে
মধুপুর-টা কি অ্যানালজি নাকি
রোম 2 সপ্তাহ 4 দিন আগে
‘চোখবেঁধে খেলাটাকি
একেবারে উঠে গেলো নাকি
অলিমিপিকসের তালিকায় - সে কি
সেটাই এ খেলার টপিক’
তবে কিনা ঐ, কত যে টুপুরটাপুর বাকি!
তাসি 2 সপ্তাহ 3 দিন আগে
গুহ্য কথায় আপনার কথা বলার মুন্সিয়ানায় মুগ্ধ হলাম। রীতিমতো।
বনলতা 2 সপ্তাহ 3 দিন আগে
অন্তর স্পর্শ করে থাকল
এনা 2 সপ্তাহ 3 দিন আগে
কি ব্যাপার, কি কেস
সে 2 সপ্তাহ 3 দিন আগে
তুখোড়, চমৎকার, সবার জন্য কনটেক্সট আরো বলুন
jojo 2 সপ্তাহ 3 দিন আগে
কেয়া বাত
মেবেলিন 2 সপ্তাহ 3 দিন আগে
তাহলে গোপন কথাটি রহিল না গোপনে
কিন্তু সত্যি তো, কেসটি কি
বীথি 2 সপ্তাহ 3 দিন আগে
হিয়াদা, পড়তে ভাল লাগল
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 2 দিন আগে
গোপনকথা আর গোপন রহিলনা
যে বোঝে সে বোঝে
না বুঝলে আমার কি!
গোলকধাঁধায় ঘুরে ঘুরে মর।
কানামাছি খেলো, কিম্বা রুমালচুরি,
তা নাহলে কুমির তোমার জলকে নেমেছি।
ঐ যে ছুঁই ছুঁই করে ছুঁই না
ধরি ধরি করে ও ধরতে পারি না।
পারি পারি করেও এখন পেরে উঠিনা।
গাছে নাই উঠতেই এককাঁদি!
ধপাস! নিঃশব্দে সাম্রজ্যের পতন।
যাহ পড়ে গেল? কি জানি হয়তো!
লাগেনি তো দেখি দেখি
কোথায় কোথায় কেটে গেল।
রজনী মিছি মিছি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে;
আকাশের ফ্যাকাসে চাঁদ মুচকি হাসে
বিজ্ঞের মত যেন বলতে থাকে
-বুড়ো হাড়ে ভেল্কী না দেখালেই পারতে।
জোনাকির টিপ টিপ আলোয় জ্যোৎস্না মিলায়।
কি আর করা!
নিস্তরঙ্গ নদী পাশ ফিরে নিদ্রাদেবীর ধ্যান।
সকাল হলেই সৃষ্টির কার্যক্রম
এলারম কলিং বেল কারখানার বাঁশি
থানার সাইরেন আর কাকেদের উৎপাত
দৈনন্দিন চরৈবতী জীবনের চালচিত্র।
একটা দীর্ঘ নিঃশ্বাস
শেষে নাসিকার তুমুল তর্জন গর্জন।
বাকিটুকু পরে হবে আর একদিন।
হিয়া 2 সপ্তাহ 2 দিন আগে
সবাইকে প্রচুর আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ !
নতুন মন্তব্য পাঠান