বেঁচে থাকার শেষ কয়েকটা বছর

একজন কবিতা-কুটুম্ব's picture
ইরেসার

সময় গড়িয়ে যাচ্ছে, মণিহারি কাঁচের ঘড়ি
কাঁটা হারিয়ে গেছে বহু আগে, তবুও সময় আঁকড়ে
কুটুম্বরা হেসে উঠছে, যেন বেলোয়ারি, যেন
অসময়ের অস্তিত্ব নিয়ে ধরা পড়ছে আশা আর হতাশার
সাগর কিনার, স্নানঘরের ভিতর দিয়ে, স্মৃতির
ঝুমকোর ভিতর দিয়ে কুটুম্বের মেয়ে, পনেরো পয়সার
পোস্টকার্ডে লিখছে, সেই শহরের কথা, বেদখল না -
হয়ে যাওয়া ফুটপাথের কথা, বাড়ির ছাদে
তিন কাঠির অ্যান্টেনা, সে যে নীল শাড়ি পরতে ভুলে গেছে
সে যে সুগন্ধী ইরেসারের মহব্বতে পড়ে গেছে
এইসব ট্রিভিয়া সময়ের ভিতর থেকে, সময়ের প্রিজমের
ভিতর দিয়ে সাত রঙ হয়ে বেরোতেছে

অহেতুক মানুষের বয়স বেড়ে যায়, ইরোটিকা ক্ষীণ হয়ে আসে
মেঘমেদুর ঘরে বসে কেন যে আমরা শোকার্ত হয়ে পড়ি
যখন কিছুই আমাদের ছিলো না, না না, ছিলোনা
তবুও হাজারো গানের রেশ আর রেশম
তবুও হারানো একটা ছবির জন্য বেঁচে থাকার শেষ
কয়েকটা বছর - মন উচাটন, উচাটন     (অসম্পূর্ণ)

hiya's picture
অসামান্য !

hiya 2 সপ্তাহ 4 দিন আগে

আহা! অসাধারণ ! আমি জাস্ট মুগ্ধ !

.....

কিছু না

ঝর্না's picture
দারুন। এটা কি আগে

ঝর্না 2 সপ্তাহ 10 ঘন্টা আগে

দারুন।
এটা কি আগে পড়েছি!
জানিনা মনে হলো।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline