পথ চলায় সবে সাথী, ভেবো না কেউ একাকী

Haider's picture
Haider বৃহ, ২০২৬-০৫-২৮ ২২:৫২

'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার' প্যারিস, ফ্রান্স কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে আজ ২৮শে মে আমরা সমবেত হয়েছি ।
যদিও গত ২৪শে মে আমাদের প্রিয় কবির জন্মতিথি পেরিয়ে গেছে,কর্ম ব্যস্ততার কারণে সময় বেরকরা প্রবাসে একটু দুস্কর হয় , তবে নজরুল চিরকালের, তাই প্রতিটি দিনই নজরুলকে স্মরণের দিন।
নজরুল বর্ষে সবাইকে স্বাগতম। (২৫শে মে ২০২৬ থেকে ২৫ সে ২০২৭)

কবিকে উৎসর্গ >

পথ চলায় সবে সাথী, ভেবো না কেউ একাকী
-চৌধুরী আর হায়দার ।

স্বর্ণালী ভোরের দীপ্ত রবিকিরণ,
প্রাতের ঝিলমিল বিন্দু বিন্দু শিশির;আভায় জানায় শুভ লক্ষণ
বার্তার চৌদিকে শুভ্রতার ছোঁয়ায়কেটে যাবে ভালো ক্ষণ, দিন আর বছর।

ফের বসন্ত এসেছে, কৃষক-কৃষাণীর উড়ুউড়ু স্বপ্ন
ভাবুক মন জাগায়, এক স্বাপ্নিক ভুবন ঘটিবে এই তল্লাটে;
দূর হয়েছে অপদবালাই, যা ছিল ঘুনে ধরা পুরোনো জঞ্জাল শতযত।

জানালার খিলে রুপালি আভা,
জাগে আহ্লাদ আর মহানন্দ;সোনার ফসল ফলাইয়া চাষাবাদে
আনন্দ তরঙ্গ আর কলরবে,রাজগোলা ভরিয়ে রাখিবে সুজলা-সুফলায়।

চেয়েছে ফোটাতে নবান্নের ছাপ
হৃদয়ে লালন; হাজার বসন্ত জিয়িয়ে থাকুক জন্ম-প্রজন্মে,
সৃষ্টির উল্লাস ছড়াতে কল্লোলিত হাসিতে উড়তে থাকুক বিজয়ের কেতন।

এমনই দিনে শূন্যস্থান পূরণে দমকা চৈতী-বায়ু
আর মৌসুমী খরা আগায়,জোতদার-মহাজনের ঈর্ষান্বিত চেহারা
ও বিকট দৃষ্টি;খাই-খাই করিয়া জগৎ পুরো ;-খাইয়াও তারা আরও খাইতে চায়!

পেটে পড়েনি দানা-পানি বহুকাল ধরি,
"দাও হে তোমার ভিটা, চাষাবাদের বাড়ি আছে যতখানি"-
মনে করায় যত অতীত, শুধাও দেনা-পাওনা;যেন একাই তার রক্তের বদলে চোষে এ জাত!

সহিল না তারা দুই কড়ি,
দিল না ভিটা-ভূমি কৃষকের তরে রাখিতে;
কৃষক-কৃষাণীর হৃদয়ে ক্ষত জমে, ভিজে রয় ক্লান্ত মন।

মহাজন টুটে মায়ার বন্ধন,
উজির-নাজির, পাইক-বরকন্দাজ বাড়ায় স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন;
দিক-বিদিক উপহাসে মরে -"সবার উপরে মানুষ সত্য", হারায় এই কথাখানি!

বীভৎস নিষ্ঠুর অত্যাচার,
ভেঙে পড়ে সাম্যের গান ও বাণী;
ক্ষমতার দাম্ভিকতা সমাজে ছড়ায়,হয় বিভেদ সৃষ্টির উৎপত্তির প্রতিধ্বনি।

বন্ধ হয় সুবচন, হারায় সোহাগের আলিঙ্গন,
স্তব্ধ হয় বাংলার জমিনে ধানশালিকের কোলাহল-কাকলি;
শকুনেরা করতে চায় ক্লেদাক্ত ;-ছায়া নিবিড়, পাখি ডাকা, চির শান্ত এই ধরণী।

তবু পথ চলায় সবে সাথী, ভেবো না কেউ একাকী!
এলোমেলো ছবিভুলে যাবো সবাই আজি,কী পেয়েছি, কী হয়েছি;
সকলের তরে দুঃখের অতীত ভুলে যাবো সকলে,থাকুক যত অভিমান আর ভ্রান্তি।

জলে ভাসা অচিনপুরে দিকহারা খেয়া মাঝি,
ভীরু ভীরু প্রকম্পিত কণ্ঠে, আঁখিজলে ;-দুঃখ বর্ষার রাত;
একসাথে কণ্ঠ মিলাই, শত আঁধারেও প্রাণ উজার রবে,উজানে ভিড়াতে তরী।

ফুটবে আনন্দ হাসি, ভুলবে বিরহী কাঁদন,
পথ খুঁজে পেয়ে যাবে কোনো দিশাহীন মাঝিমাল্লার;
মিলবে সুখোষ্ণ মুক্তির স্বাদ,আড়ালে নেই কোনো ভয়-ডর-বাঁধন;
মুক্তির আলোর স্পর্শানুভূতি বুক ফুলিয়ে সামনে চলবে,তিক্ত বিরহেও সুখ খুঁজে নাচিবে উল্লাস।

-হায়দার ।
পারিস,ফ্রান্স।
২৮/০৫/২০২৬

" পথ চলায় সবে সাথী, ভেবো না কেউ একাকী"কবিতাটিতে প্রথমে প্রকৃতির রূপ ও কৃষকের সোনালী স্বপ্ন, মাঝখানে জোতদার-মহাজনের নির্মম শোষণ এবং পরিশেষে সব অন্ধকার পেরিয়ে একতাবদ্ধ হয়ে মুক্তির আলোয় ফেরার যে বার্তা বুঝালাম>তাতে নজরুলের 'সাম্যবাদী'ও'কৃষকের গান' ভাবধারার স্পষ্ট প্রতিফলন রয়েছে।

রুকু's picture
"নজরুল চিরকালের, তাই প্রতিটি

রুকু 2 সপ্তাহ 4 দিন আগে

"নজরুল চিরকালের, তাই প্রতিটি দিনই নজরুলকে স্মরণের দিন"

শুভেচ্ছা
সুন্দর লিখেছেন

ঐশী's picture
‘‘এমনই দিনে শূন্যস্থান পূরণে

ঐশী 2 সপ্তাহ 4 দিন আগে

‘‘এমনই দিনে শূন্যস্থান পূরণে দমকা চৈতী-বায়ু
আর মৌসুমী খরা আগায়,জোতদার-মহাজনের ঈর্ষান্বিত চেহারা
ও বিকট দৃষ্টি;খাই-খাই করিয়া জগৎ পুরো ;-খাইয়াও তারা আরও খাইতে চায়!’’

অভিবাদন গ্রহণ করুণ স্যার
এইরকম বলিষ্ঠ লেখনীতে আরো লিখা চাই

gg's picture
শুভেচ্ছা - স্মরণে থাকলাম

gg 2 সপ্তাহ 4 দিন আগে

শুভেচ্ছা - স্মরণে থাকলাম

Haider's picture
ধন্যবাদ।

Haider 2 সপ্তাহ 4 দিন আগে

রুকু ,
উৎসাহ দিয়েছেন,ভালো লাগলো ,ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন ।
-হায়দার ।
২৯/০৫/২০২৬

Haider's picture
শুভেচ্ছা

Haider 2 সপ্তাহ 4 দিন আগে

gg 4,
শুভেচ্ছা নিরন্তর ।

-হায়দার।
২৯/০৫/২০২৬

Haider's picture
পাহার-চুড়া আশীর্বাদ

Haider 2 সপ্তাহ 4 দিন আগে

ঐশী,
মন্তব্য আপনার বেশ ওজন ,এর ভার ও ধার বহন আমি নগন্য কিভাবে বহি এ ধরনিতে। বানী আপনার সম পাহার-চুড়া আশীর্বাদী। ভাল থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
-হায়দার।
২৯/০৫/২০২৬



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline