স্পর্শ
আকাশ নেরুদা
সোম, ২০২৬-০৫-২৫ ১৪:০১
সোম, ২০২৬-০৫-২৫ ১৪:০১ স্পর্শ
প্রতিদিনই সকাল হলে বুঝতে পারি ,
বুঝতে চাইনি বলে অনেক কিছু বোঝা হয়ে ওঠেনি ।
ধানের শীষ ছুঁয়ে নেমে আসা সকাল ,
বহুবার কবিতা হয়ে উঠতে চেয়েছিল ,
অথচ সাদা পাতা জুড়ে অরণ্যের ছবি এঁকেছি এতদিন ।
বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে ,
ক্লান্ত আলো গলা জড়িয়ে বলতে চেয়েছিল ,
এবার চোখে সন্ধ্যে নামাও ।
বুঝতে না চেয়ে বুঝতে পারিনি বলে ,
আজও অবসর আসেনি জীবনে ।
লামলাইজং , মণিপুর , ২৩/০৫/২০২৬
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 238





রনিতা 2 সপ্তাহ 5 দিন আগে
লামলাইজং যাইনি কখনও, তবে এই একটুকরো লেখাটার মধ্যে সহজেই প্রবেশ করতে পারলাম, বুক ছুঁয়ে গেল
gg 2 সপ্তাহ 4 দিন আগে
‘‘বুঝতে না চেয়ে বুঝতে পারিনি বলে ,
আজও অবসর আসেনি জীবনে’’
ইয়েস!
gg 2 সপ্তাহ 4 দিন আগে
লামলাইজং? ইমফলের কাছে?
kalyan 2 সপ্তাহ 4 দিন আগে
‘ধানের শীষ ছুঁয়ে নেমে আসা সকাল ,
বহুবার কবিতা হয়ে উঠতে চেয়েছিল’
লাইনটি সহসা বুকে গেথে গেল
আকাশ নেরুদা 2 সপ্তাহ 3 দিন আগে
@gg হ্যাঁ ঠিক বলেছেন । ইম্ফলের কাছে ।
আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ । শ্রদ্ধা জানবেন সকলে ।
নতুন মন্তব্য পাঠান