আসন্ন এক ভোর

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

আসন্ন এক ভোর
- (রক্তিম)
এ যেন সেই হারিয়ে যাবার আগে
নিজেকে নতুন করে চিনে নেওয়া।
একদিন প্রতিদিন একই রকম হয় না;
তবু পরতে পরতে আলো আঁধার
বুকের ভিতর মড়া সূর্যের জেগে থাকা
ঘুমাতে দেয় না, বলে জাগো জেগে থাকো
এখান দিয়ে ওরা দৌড়ে যাবে
মাথায় ওদের অদ্ভুত এক উজ্জল আলো
ওরা এগিয়ে যাবে আঁধার কাটতে কাটতে।
পাহাড় গ্রামে গঞ্জে অজানা এক দ্বীপে
খবর পৌঁছে দেবে নতুন দিন আসবে।
সবাই প্রস্তুত থেকো উন্মখ হয়ে
সদ্য ফোটা ফুলের মতো নিস্পাপে...
তৈরি হও তরতাজা এক ভোরের অপেক্ষায়।

pulin's picture
"এ যেন সেই হারিয়ে যাবার

pulin 3 সপ্তাহ 4 দিন আগে

"এ যেন সেই হারিয়ে যাবার আগে
নিজেকে নতুন করে চিনে নেওয়া।"

এইটে এক্কেবারে হক কথা, খাঁটি কথা

রক্তিম's picture
শিক্ষার দুয়ারে ঝুলিয়ে দিয়েছি

রক্তিম 2 সপ্তাহ 4 দিন আগে

শিক্ষার দুয়ারে ঝুলিয়ে দিয়েছি ভারী তালা
কাকের শত চিৎকারে কান যে ঝালাপালা।
বন্ধ এখন শিক্ষা দীক্ষা অতি অবশ্য মোক্ষ
যেকোন উপায়ে হয়ে ওঠ মহাবিদ্যায় দক্ষ।
তোমার ঘরে থাকে থাকে রবে পরের ধন
ক্ষমতায় যে কত কিছু হয় দেখাও এখন।
খবরদার খুলে দিওনা সরস্বতীর বন্ধ দুয়ার
শিক্ষাতে চেতনা চেতনায় সব হবে উজার।

জোট বেঁধে তাই জনগন খাইয়ে দিল পাঁচন
ছিলাম পথের ভিকিরি তাই হয়েছি এখন।
শুনেছিলাম বটে শুঁয়োপোকা হয় যে প্রজাপতি
গুটিপোকায় ফিরে গেছি আমি সেই মুঢ়মতি।
হায়রে হায় কি ছিলাম, আর কি দিন এলো!
বুঝলে আগে হয়তো হতোনা এমন গেল গেল।

ASIT KUMAR ROY's picture
নিজেকে জিতিয়ে দিতে খেলে

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 1 দিন আগে

নিজেকে জিতিয়ে দিতে খেলে চলেছি
নিতান্ত এই অফুরন্ত মরন খেলা।
খেলতে খেলতে আজ খুব ক্লান্ত
তবু জয়ের নেশা তাড়িয়ে নিয়ে বেড়ায়।
একদিন ইচ্ছা করেই হেরে যাব
তোমার কাছে হে প্রিয়।
তখন একটু না হয়
চোখের জল ফেলো সবার অলক্ষে।

চলে যাওয়া পথে ফেলে গেছি রক্তের ফোঁটা
রাত জেগে থাকবার অবহেলা অভিমান।
তবু আশা জাগিয়ে রেখেছ সহজিয়া মনে
নির্মল স্বচ্ছ প্রকৃতির জলের ধারার মতন।
একদিন তৃষ্ণার্ত হয়ে তোমার কাছে আসব
আকণ্ঠ তৃষ্ণা মিটিয়ে দিও প্রিয়।
তখন না হয় ছড়িয়ে দিও
খোলা চুলের সুবাস পরান খোলা বাতাসে।

প্রখর রোদ্দুরে নিজেকে পুড়িয়ে ফেলেছি একেবারে
আমি নতুন হতে চাই তোমার কাছে বারে বারে।
তোমার কিশলয়ে মুখ গুঁজে জীবন খুঁজে নেব,
রচনায় মন দেব, হবে নব কাব্য সৃষ্টি।
ব্যথিত জীবন তোমার ছায়ায় শান্তি পাবে;
তখনি দুচোখে ঘুম নামবে রাত্রি মতন।
তারাদের না বলা কথা বলতে থেকো প্রিয়।
আমার যত দোষ ত্রুটি
সব না হয় মার্জনা করে দিও।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline