তোকে

hiya's picture
hiya বৃহ, ২০২৬-০৫-২১ ১৯:২১

কখনো এখানে মেঘ কখনও অন্ধকার
কখনও আলোর থেকেও আলো সে, কি অদ্ভুত,
শুকনো পাথরে রুদ্ধ, খুলে সে বন্ধ দ্বার
কখনও তো হও হিয়া ছুঁয়ে যাওয়া আলোকদূত!

তুই তো সৃষ্টি করেই খালাস মোহের পাক
হলাহল যত কণ্ঠে আমার নীল নদী
তুই তো ওষ্ঠে দিয়েই মগ্ন মধুর পাক
ভালোবেসে এত বিষ পান কেন নিরবধি !

বাতাসে ছড়িয়ে যদিবা এমন গভীর শ্বাস‍
উঁচু হলে সব সীমানা ছাড়ালে নিশ্বেষ নেই
জীবনে মরণে নিবিড় স্মরণে যে বিশ্বাস
সময় পেরোলে স্মৃতির আড়ালে ফুরোলো সে!

তোর সাথে এত বেশি কিছু নয় প্রেম করা
শটাপটি আর দিনেচুরি করে কি বরবাদ
জানা খেলা খেলে পাকা ঘুঁটি খুয়ে পায়ে ধরা
ভিতরে বাহিরে ষোলো আনা হেরে বাজিতে মাত !

যত বেশি পাওয়া তত ভুলে যাওয়া সুলক্ষণ
আকাশে পাতালে পাগলে মাতালে কি দাহ দাব
ভুল করে যদি ভালবাসা যায় সেই মতন
বাঁচি কত'খন কে করে তখন সেই হিসাব!

তোর কাঁদা হাসা আজব তামাশা এ মধুপুর
আমি তো মরেছি ভালোবেসে এই মায়া কানন
মাথার দোহাই সে টুকুই চাই হারানো সুর
আমি ছাড়া তোর সৃষ্টি অচল সাত কাহন!

শেষ কথা বলে শেষ থেকে শুরু এই খবর
কোন সে পাগলে কেন যে মাখালে এমন রং
চক্রের পেটে চক্র ধরেছে চাঁদ চকোর
তোতে ও আমাতে সেই অনাহতে থাক বরং !

এখানে আমার খাস জমি আর এক ফলন
কথারা ফলেছে তেমনি ফলের অবাক স্বাদ
শুধু খেদ তার সবই আমার নষ্ট ধন
খরচ খাতায় ফেলে চলে যায় তা বরবাদ !

পরোয়া করি না কত কথা নাকি কথকতা
শব্দ থামলে কখনও আসিস বুক জুড়ে
জেনে নেবো সব অবুঝ সবুজ সেই কথা
বাকি সব কাজ যখন অকাজ থাক পড়ে!

__________________

কিছু না

ASIT KUMAR ROY's picture
তোকে কত বারণ করেছি কথা রাখিস

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 4 দিন আগে

তোকে কত বারণ করেছি কথা রাখিস নি
তুই এখন বড় হয়েছিস চন্দ্রমুখী ষোলকলায়;
বুকের ভিতর মেঘের গুরগুর ডাক
হঠাৎ আবিষ্কার শিরদাঁড়ায় যেন পাহাড়ি ঝর্ণা
এখনি খানা খন্দর নুড়ি পাথর সব ভাঙবে।

যখন তখন পড়ার ঘরে কেন আসিস?
আমার উড়ুউড়ু মনে মেঘের আনাগোনা,
কিছুতেই স্বস্তি পাইনা;কেমন যেন মনে হয়
প্রতিবেশী চোরা নজর অষ্টপ্রহর দেয় প্রহরা।
নিজেকে ভীষণ রকম অপরাধী মনে হয়।

এবারে প্রথম বরষায় ছাদে ভিজবার আমন্ত্রন
প্রবল ইচ্ছাসত্ত্বেও ফিরিয়েছি,চোখে বৃষ্টি দেখেছি।
বাজ পড়লেই যে ভয়ে জড়িয়ে ধরিস
যেমন মাধবীলতা জড়িয়ে বেঁচে থাকে।
তোর সবুজ অবুঝ মন নীল সবটা বোঝে।

সামনের মাসে ব্যঙ্গালুরু চলে যাব চাকরীতে।
ভোরবেলা আর ডাকিস না ফুল কুড়াবার ছলে;
আমি এখন রসালো আমগাছ হতে চলেছি
পারলে আর কিছুদিন অপেক্ষায় থাকিস কুমু;
তোর নীল'দা ঠিক আসবে কনে দেখা রোদ্দুরে।

রেবতী's picture
বরাবরের মতোই চমৎকার

রেবতী 3 সপ্তাহ 4 দিন আগে

বরাবরের মতোই চমৎকার

মেবেলিন's picture
"তোর কাঁদা হাসা আজব তামাশা এ

মেবেলিন 3 সপ্তাহ 4 দিন আগে

"তোর কাঁদা হাসা আজব তামাশা এ মধুপুর
আমি তো মরেছি ভালোবেসে এই মায়া কানন
মাথার দোহাই সে টুকুই চাই হারানো সুর
আমি ছাড়া তোর সৃষ্টি অচল সাত কাহন!"

অহো!

ফ্যান্টা-ফ্যাবুলাস!!

pulin's picture
"কখনো এখানে মেঘ কখনও

pulin 3 সপ্তাহ 4 দিন আগে

"কখনো এখানে মেঘ কখনও অন্ধকার
কখনও আলোর থেকেও আলো সে কি অদ্ভুত
শুকনো পাথরে রুদ্ধ কখনও বন্ধ দ্বার
কখনও তো হও হিয়া ছুঁয়ে যাওয়া আলোকদূত!"

বাঃ বাঃ বাঃ
প্রথম স্তবকেই বোল্ড আউট হলেম

পিপি's picture
এবারে প্রথম বরষায় ছাদে ভিজবার

পিপি 3 সপ্তাহ 4 দিন আগে

এবারে প্রথম বরষায় ছাদে ভিজবার আমন্ত্রন

- আহ্, কী নস্টালজিক

মেবেলিন 's picture
আপনি আর পোস্ট করছেন না?

মেবেলিন 2 সপ্তাহ 4 দিন আগে

আপনি আর পোস্ট করছেন না?

হিয়া 26's picture
@মেবেলিন, অনেক ধন্যবাদ !

হিয়া 26 2 সপ্তাহ 4 দিন আগে

করছি তো, আছি, আজই আছে ! সৃষ্টি কি আর থেমে থাকে ?



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline