ডে

ঝর্না's picture
ঝর্না রবি, ২০২৬-০৫-১৭ ১৫:৫১

সুখে আর অসুখেও, চুপিচুপি পাশে
মাপে হয় বাড়াবাড়ি, সব অবকাশে
হিল কোরো, কিল নয়, টেনশন দিয়ে
ডিল হোক ভালোথাকা, বিপিশিপি নিয়ে

ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে
১৭/০৫/২০২৬

==================

চা ডে
২১/০৫/২০২৬

আজ ফ্যামিলি গেট টুগেদার হোক। সবাইকে ডেকে নাও বসার ঘরে।

কালো চা – দ্যাখো মা, এসব আদিখ্যেতা আমার পছন্দ না। প্রত্যেক বার তুমি আমাকে ওদের মধ্যে ডেকে আনো। ওদের অ্যাটিটিউডটা দেখেছ কখনও...দে সিমপ্লি ইগ্নোর মি। জানি, সবটাই আমার গায়ের রঙের জন্য।

কেন রে বাবু। তুই তো বড়। ছোটদের একটু সামলে নে।

দুধ চা – এসে পড়েছি, এসে পড়েছি। আজ তো স্পেশাল ডে। মায়ের তলপ ফেলা যায়?

তা তোর বান্ধবীরা আসতে দিল?

কে বান্ধবী?
আচ্ছা বুঝেছি। মিস পার্লেজি, মিস মারি ওদের কথা বলছ? সে সব সম্পর্ক কবেই চুকেছে। উই আনফলোওড ইচ আদার ইন এক্স-হ্যান্ডেল। বুঝলে?

না অত শত বুঝিনা। তা তোদের ভাই তো এলো না। সে কোথায়...?

ছাদ ঘরে দেখো গিয়ে! নির্ঘাত বিদেশী মেমসাহেবের সাথে ফোনাফুনি। ডিসগাস্টিং।
সেই ছোটবেলা থেকে বলেছি ওকে এত ছুট দিও না, মা। সব তার ফল।

গ্রীন টি - হ্যালো অল...আচ্ছা আমায় নিয়ে কথা হচ্ছে বুঝি!

ঠিকই বুঝেছ।

সরি আই অ্যাম লেট। তোমাদের হবু বৌমা খুব হেলথ ফ্রিক...ওর সাথেই ছিলাম এতক্ষণ। তবে বড়দা তোর জন্য একটা মেসেজ আছে ওপার থেকে। বলি!
কুকিজ জানালো, কফিদি প্রায়ই তোর খোঁজখবর নেয়। একবার কথা বলেই দেখ...

শুনে বড়দার মুখ লাল।
এবার একটা সেলফি হয়ে যাক...

m.c.'s picture
Excellento

m.c. 3 সপ্তাহ 5 দিন আগে

Excellento

রেবতী's picture
ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে

রেবতী 3 সপ্তাহ 4 দিন আগে

ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে জানতাম না Sad

রেবতী's picture
যাইহোক দুটি লেখাই চমৎকার লাগল

রেবতী 3 সপ্তাহ 4 দিন আগে

যাইহোক দুটি লেখাই চমৎকার লাগল

মেবেলিন's picture
‘ডিল হোক ভালোথাকা, বিপিশিপি

মেবেলিন 3 সপ্তাহ 4 দিন আগে

‘ডিল হোক ভালোথাকা, বিপিশিপি নিয়ে’

Laughing out loud

মেবেলিন's picture
চা ডে = লা জবাব

মেবেলিন 3 সপ্তাহ 4 দিন আগে

চা ডে = লা জবাব

ঝর্না's picture
সুক্রিয়া সবাইকে আসলে

ঝর্না 3 সপ্তাহ 4 দিন আগে

সুক্রিয়া Smile সবাইকে
আসলে দিনগুলো গুছিয়ে রাখছি। কবিতা আর হয় না।
ভালো থাকবেন সবাই। টা টা।

pulin's picture
"সুখে আর অসুখেও, চুপিচুপি

pulin 3 সপ্তাহ 4 দিন আগে

"সুখে আর অসুখেও, চুপিচুপি পাশে" - প্রথমে পড়েছিলাম, সুখে আর অসুখেও, কারচুপি পাশে Smile

ছোট গল্পটা - এ ক্লাস!

ঝর্না's picture
কারচুপিও ফিট হত দারুন কাল

ঝর্না 3 সপ্তাহ 4 দিন আগে

কারচুপিও ফিট হত দারুন Smile

কাল সারাদিন ভাবছিলাম চা নিয়ে তো কিছু হলো না।
তারপর ওটুকু লেখা।

আপনারা পড়লেন। খুব হ্যাপি।

pulin's picture
          

pulin 3 সপ্তাহ 4 দিন আগে

Smile

পিপি's picture
দিব্য !

পিপি 3 সপ্তাহ 4 দিন আগে

দিব্য !

ASIT KUMAR ROY's picture
দারুন এই চা চক্র আর ঐ হাইপার

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 3 দিন আগে

দারুন এই চা চক্র আর ঐ হাইপার টেনশন দিন।

ঝর্না's picture
অসংখ্য ধন্যবাদ।

ঝর্না 2 সপ্তাহ 4 দিন আগে

অসংখ্য ধন্যবাদ।

বীথি's picture
ঝর্নাদি, দুটিই খুব

বীথি 2 সপ্তাহ 3 দিন আগে

ঝর্নাদি, দুটিই খুব সুন্দর হয়েছে



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline