জবাব চাইছে

রক্তিম
জবাব চাইছে
- (রক্তিম)
ফুলের বুকে মধু
কবে সে আসবে মধুমতি অমোঘ সময়।
অপেক্ষার শেষে হয়তো সে এলো না।
তবে কি জীবন নষ্ট!
এক জীবনে সব কি পাওয়া যায়!
জীবনে জীবনে তাই তোমার কাছে আসা।
শৈবালের মত এ ঘাটে ও ঘাটে ভাসা।
এ জন্মে না হয় দুর্জন খেলেছে পাশা
ঘটে গেছে ঘটনা নিষ্ঠুর সর্বনাশা।
সে আর কোনদিন ফিরতে পারেনি ঘরে
ছিন্ন ভিন্ন নিষ্প্রাণ মরেছে পাশবিক অত্যাচারে
তারপর কেটে গেছে দিন কাল মাস বছরে
নুয়ে গেছে বিচারের উন্নত মাথা আলো আঁধারে।
বাকি কথা থাক পরে...
ইস্তেহার পুড়ে গেছে ষড়যন্ত্রের চরম খিদেয়।
রক্ত আর ঘামের দাম কি সত্যি মিলবে না!
উন্মাদ চোরেরা চুরি করে যাবে নিত্যদিন
ওরা কি এমনি করেই থেকে যাবে প্রাসাদে।
জবাব চাইছে এই মাটি সাগর আর পাহাড়।



রিভু 4 সপ্তাহ 6 দিন আগে
দিব্য বলেছেন
ASIT KUMAR ROY 4 সপ্তাহ 1 দিন আগে
এবারে বৃত্ত পুরন হয়েছে
আকাশ থেকে আশীর্বাদের মত বৃষ্টি নেমেছে
পথের মানুষ পথ চিনিয়ে দিয়েছে।
একনিমেষে প্রাসাদ থেকে পথের প্রান্তে ফেলেছে।
বিশ্বাস অবিশ্বাস সব ধারনার বাঁধ ভেঙেছে।
অহংকারের স্বর্ণমুকুট মানুষ কেড়ে নিয়েছে;
ভেবেছিলে অধিকার থেকে বঞ্চিত করে
ভিক্ষুকের সংখ্যা বাড়িয়ে তুলবে।
এখন তুমিই ভিক্ষাপাত্র নিয়ে দুয়ারে দুয়ারে।
কাকের দল নিজেকে দ্রুত গুটিয়ে নিচ্ছে।
ময়ূর সাজা পালকগুলো বিদ্রুপ করছে।
হাতি মার্কা প্রাসাদের চুড়া ভেঙে ভেঙে পড়ছে।
মানুষকে চিরদিন বোকা বানিয়ে রাখা অসম্ভব;
প্রতিশ্রুতি ঢাকের ঢক্কানিনাদ ফেটে গেল।
ভেবেছিলে অধিকার খর্ব করে যাবে সরবে
বাকি আর সবাই থেকে যাবে নীরবে।
পাহাড় থেকে জঙ্গল নেমে আসছে
সাথে হড়পা বানের সঙ্গী সাথী সব ভাসাবে।
জনার্দন মাথায় যেমন তুলে নাচতে পারে
দরকার হলে ছুঁড়ে ফেলতেও দ্বিধা বোধ করেনা।
হবু রাজা গবু মন্ত্রিরাও সব সাবধান!
সত্যকে মেরে ফেলবার চেষ্টা আর নয়।
ASIT KUMAR ROY 4 সপ্তাহ 1 দিন আগে
দীর্ঘদিন দক্ষিনের জানলা খোলা হয়নি;
আজ ভিতর থেকে ইচ্ছা হতেই
খুলে দিলাম সেই জানলা।
বাতাস এসে হুরমুরিয়ে জড়িয়ে ধরে
বলে -আমায় ছেড়ে কেমন করে ছিলে?
এনেছি ফুলের চেনা সুবাস,
এনেছি পাখীর কুহু কলতান
আর সম্পর্কের শান্ত স্নিগ্ধ ঝর্ণা বারিধারা।
হয়তো তোমার জন্য অপেক্ষায়
রয়ে গেছি সাত সাতটা বছর।
দাও ভিজিয়ে দাও শান্তি বার্তায়
ফুলের সুবাস, পাখীর কুহুতে ভরিয়ে দাও।
তোমার সাথে ডানা মেলে আকাশ দেখতে চাই।
আজ আমি ভীষণ খুশি আমি মুক্ত বিহঙ্গম।
ASIT KUMAR ROY 4 সপ্তাহ 23 ঘন্টা আগে
রাগে অনুরাগে সেই গান সাধি
সুরে সুরে সেতারটাকে বাঁধি।
গানে গানে গলা মেলায় পাখী
শূন্যতায় পূর্ণতা ধরে রাখি।
হাল ছেড়ো না মাঝি
বরং শক্ত করে হাল ধরো।
এই দেশটাকে বাঁচাতে
হলে আগুন হয়ে ঝরো।
থাকলে জীবন আছে মরন
তাইতো জীবন মিষ্টি রোদ।
রাত্রি আছে সকাল হবে
জীবন মৃত্যু প্রকৃতি বোধ।
ASIT KUMAR ROY 3 সপ্তাহ 5 দিন আগে
তিন নদীর মিলনমেলা যেখানে
নামেই তার মধু ঝরে নাম যার চাঁদপুর।
আমার বাল্যকালের বন্ধু থাকে সেইখানে
মিষ্টি সুভাষ ঝরায় প্রাণের ভাষা
শম্ভুনাথ তার নাম।
ওদের সোনার দোকান।
কবে থেকে হয়ে গেছি বিচ্ছিন্ন...
আজ আর ঠিক মনে পড়েনা।
শেষ যেবার গেল এপার থেকে ওপারে।
চোখ ছল ছল চোখে বলেছিল
বন্ধু দেখা আবার হবে।
শুনেই কেমন বুকের ভিতর ঝড়;
গর্জিয়ে মেঘ বৃষ্টি এলো ঝমঝমিয়ে।
একটু একটু করে মিলিয়ে গেল ওপারে।
যেমন মিলায় ভোকাট্টা ঘুড়ি বে-হাওয়ায়।
মন খারাপের বেলা শুরু।
ভাবি কেন এমন করে পরান আমার কাঁদে?
যদি সে ডাক দিত যেতাম চলে তার সাথে
সে যে আমার প্রানের বাল্যবন্ধু।
খবর তাকে দিও,
তাঁর নামেতে আসরে আজ কাব্য লিখেছি।
ঠিকানা নেই জানা, যেমন আকাশ অজানা।
আমার কুশল তারে দিও।
তার কুশল আমায়।
আমি এপারেতে আজো তাঁর জন্যই ভাবি।
মনের কথা যেন তারে বলতে পারি।
এই জীবননদী তবে জল থৈ থৈ হয়।
আমি আর কিছু না চাই।
নতুন মন্তব্য পাঠান