দুঃখসুখের কবি

মৈনাক's picture
মৈনাক শনি, ২০২৬-০৫-০৯ ০৯:৪৬

অকাব্যের মৌলিকতায়
পাছে কবির ধ্বনি বাজে,
তাই কাব্য করেন গালি পেড়ে
যাতে রবি-সাজ না সাজে।

বিধি বাম হাল সঙ্গীন
অনুকরণ আধুনিক,
নিন্দাস্তুতি আলোচনা,
রবিই চতুর্দিক।

বিজিতর বিজয় কেতন
দিগ্বিদিকে ওড়ে,
হিংসা গান হয় রক্তস্নান হয়
পুবে রবির মূর্তি পোড়ে।

কেউকেউ তো দুধাপ এগোন
ধর্ম তামাক সাজেন,
ব্রাহ্মবাদী পিতৃদেব তাঁর
তবু রবীন্দ্রনাথই থাকেন।

দহন গ্রীষ্ম বর্ষার গান
শারদরঙা কাশে,
হেমন্ত থাক নবান্নে ধান
ঋতুর কবি হাসে।

ভালবাসার গোপন পাতায়
মর্মব্যথার লেখা,
প্রেম-পূজা হোক বা বেদনাশ্রু
মহান কবির দেখা।

জন্মদিনের পরমান্নে
মৃত্যুমাঝেও কবি,
তোমার দানে তোমার গানে
চিরঋণী হে রবি।

__________________

মৈনাক

আশু's picture
শুভ রবিদিবস

আশু 5 সপ্তাহ 3 দিন আগে

শুভ রবিদিবস

ঝর্না's picture
রবি দিবসের শুভেচ্ছা । লেখা

ঝর্না 5 সপ্তাহ 3 দিন আগে

রবি দিবসের শুভেচ্ছা । লেখা পেলাম।

রিভু's picture
রবি দিন আমাদের প্রেরণা দিয়ে

রিভু 4 সপ্তাহ 6 দিন আগে

রবি দিন আমাদের প্রেরণা দিয়ে যাক

ASIT KUMAR ROY's picture
সুন্দর প্রকাশ পূবের রবির মত

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

সুন্দর প্রকাশ পূবের রবির মত চির উজ্জল।

ASIT KUMAR ROY's picture
ভাল আমিও নেই দেশে পালাবদল

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 1 ঘন্টা আগে

ভাল আমিও নেই দেশে পালাবদল হোল
তবে এ যেন পয়সার উল্টো পিঠ ছিল।
সেই ভাব সেই সুর সেই তন্ত্র মন্ত্র লম্ফ
সেই কাঠামোয় সফেদ পোশাক জগঝম্প।
কে পাবে কে পাবেনা তারি ষড়যন্ত্র
এটাই নাকি সঠিক আদি দিশি গনতন্ত্র।

ভালো আমিও নেই সবই বুঝি এ মরীচিকা
কে জানে কোন মহাজন টুকছে ভাগ্যলিখা।
দেশের মানুষ জন যেন চিরকালের বোকা
বুঝে ও বোঝেনা নাক বরাবর একরোখা।

ভালো নেই তবু হেসে হেসে বলি ভালো আছি!
যদি জানে আমি দ্রোহী কোমরে পড়াবে কাছি।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline