মোহ ও মোক্ষ

একজন কবিতা-কুটুম্ব's picture
ইয়াসিন আরাফাত

স্বভাবে পরিব্রাজন রেখে আর একটা জীবন হলে,
অভাবে, দৈন্যে অক্লান্ত হেঁটে যাব অনির্দিষ্ট সীমায়।
বাতাসের রোষে কখনো ব্যাপক বৃষ্টি-বাদল এলে,
বৃক্ষতলায় পড়ে রব, সুজাতার সুদৃষ্টির প্রতীক্ষায়।

রক্তের দোষে তাও যদি না জোটে সাত্ত্বিক জ্ঞান,
অলস পায়ে হেঁটে যাব কোনো নদীর কিনারায়।
এ নদী যমুনা হলে, কদমবৃক্ষের ছায়া খুঁজে নেব,
মোক্ষ না হোক, তেষ্টা মেটে যেন প্রভুর কৃপায়।

সিয়ারা's picture
‘এ নদী যমুনা হলে, কদমবৃক্ষের

সিয়ারা 1 সপ্তাহ 3 দিন আগে

‘এ নদী যমুনা হলে, কদমবৃক্ষের ছায়া খুঁজে নেব’

ASIT KUMAR ROY's picture
এ মন শান্ত স্নিগ্ধতা খুঁজে

ASIT KUMAR ROY 1 সপ্তাহ 3 দিন আগে

এ মন শান্ত স্নিগ্ধতা খুঁজে বেড়ায় নিরন্তর।
ভালো থাকার পথ খুঁজি।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline