বিছুয়া

নেই
বিছুয়া নেই
উফফ নগ্ন পদ, উপরে হটপ্যান্ট আশকারা
শপিং মল জুড়ে আহা কী মেঘ ঘনাল
আহহ বিছের কামড়
মম চিত্তে জাগিল পামর !
দুর্বিসহ পোবিত্ত কবিতার দিনেরা কোথায় হারাল
তীব্র তব মনের রশ্মি এ মরমে ঢালো
ঢাল পরিহার করেছি বহুকাল
সুতরাং মরণ সহজ এখন, যম কালো
যেন মার্বেল জুড়ে হেসে ওঠে
হে আমার সুদৃশ্য হে
চিকনতম ঠোঁটে
গুডবাই যদি বলো
তার আগে বারেক নৃত্যশীলা হও
একবার হে ঐ মহার্ঘ নিটোল দীঘল পায়ে
বিছুয়া আ হা আ পরো, পরো ....



নতুন মন্তব্য পাঠান