কোন নামে ডাকে

hiya's picture
hiya রবি, ২০২৬-০৫-০৩ ১৫:৫৮

ঝরে যাওয়া পাতারা কবিতা
চলে যাওয়া দিনেরা বিস্মৃতি
গেঁথে রাখা স্বপ্নেরা গান
অবেলায় হাওয়াও অতিথি
আমিতো সময় মাপি বসে
সময় সে কি বা মেপে চলে
মন তো অনেক কথা শোনে
কে সে মনে বসে কথা বলে !

শব্দের শব্দরা থেমে গেলে
ছায়া ছায়া মোহমায়া আসে
চুপচাপ আবছায়া ঘেরে
সুগভীর মৃদু নিঃশ্বাসে
আমিতো আমার কথা বলি
সে কোন অতল জল মাপে
শব্দহীন শব্দ ডুবে যায়
নিঃশব্দে দুই জলছাপে
আমার আকাশ সেতো ভরা
এক আকাশ নীল বিশ্বাসে
যোগ বিয়োগের পথে ঘুরে
জানা ভাগফল ভাগশেষে

আমি তো ছুঁইনি কিছু তাকে
না ছোঁয়াই সবটুকু যদি
তবু কেন সেই ছুঁয়ে থাকে
সহজিয়া সৌদামিনী হৃদি
এইসব কথা ও কাহিনী
দশদিকে গল্প ধরে রাখে
আমি তো আমার কথা কই
সে কোন কথাকলিতে ছবি আঁকে

আমি তো দেখিনি আমাকে
তবু আমাকেই মাপি বসে
আমিতো আমার প্রেম জানি
সে আমার প্রেমে কেন ভাসে
আমি তো শব্দহীন সুরে
গান গাই তার সেই তালে
আমি তো তারই পথ চলি
তার পথ কোন পথে চলে !
আমি তো খুঁজিনি তাকে তবু
সে আমাকে চোখে চোখে রাখে
তাকে আমি করেছি ঈশ্বরী
সে আমাকে কোন নামে ডাকে !

__________________

কিছু না

m.c.'s picture
Excellento

m.c. 1 সপ্তাহ 5 দিন আগে

Excellento

বনলতা's picture
গেঁথে রাখা স্বপ্নেরা গান, এবং

বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে

গেঁথে রাখা স্বপ্নেরা গান, এবং কখনো কখনো তারা অভিমান
খুবই ভাল লাগল হিয়াদা

রেবতী's picture
‘সহজিয়া সৌদামিনী হৃদি এইসব

রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে

‘সহজিয়া সৌদামিনী হৃদি
এইসব কথা ও কাহিনী
দশদিকে গল্প ধরে রাখে
আমি তো আমার কথা কই
সে কোন কথাকলিতে ছবি আঁকে’

উদ্ধৃত করতেই হল, পঙক্তি যখন এতটাই লাবণ্যময়, ভাল না লেগে পারে!

নেই's picture

নেই 1 সপ্তাহ 5 দিন আগে

নেই's picture
সা

নেই 1 সপ্তাহ 5 দিন আগে

সা

নেই's picture
ধা

নেই 1 সপ্তাহ 5 দিন আগে

ধা

নেই's picture

নেই 1 সপ্তাহ 5 দিন আগে

নেই's picture
ণ জাস্ট কোনো কথা হবেনা স্যার!

নেই 1 সপ্তাহ 5 দিন আগে

জাস্ট কোনো কথা হবেনা স্যার!

হিয়া 's picture
সবাইকে অনেকানেক আন্তরিক

হিয়া 1 সপ্তাহ 4 দিন আগে

সবাইকে অনেকানেক আন্তরিক ধন্যবাদ !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline