বেঁচে থাকি
রবি, ২০২৬-০৫-০৩ ০৭:২৫ এই যে জুতোর ফিতে বেঁধে রাখে তোমাকে আমাকে
আর তাঁকে
এই যে রাতের আলো এই যে যুদ্ধ যুদ্ধ খেলা
বড় মায়া বড় প্রেম, দেশ,
ওরা দ্বেষ কেন বলে?
বুড়ো সাধু, ভালোবাসা, দিন শেষে সবাই একেলা
আমাদের অপেক্ষায়, সুলভ আত্মতোষ মেশা
আমাদের ভয় আর আমাদের
অনিশ্চিত রাত
চটুল রসের ভিড়ে
আমরা ভাঁড়ামো করে খুশি
সদম্ভে চাপড়ে পিঠ, বলি কেয়াবাত, কেয়াবাত
আমাদের চুমো চাই, সোঁদাগন্ধ,
নরম নরম
আমাদের বিবস্ত্র শব পল গোনে বেঁচে ওঠবার
আমরা ঝুলিয়ে কোঁচা, নিজেদের বলি বাঁকাচাঁদ
বেইমানি ভালোবাসি
ভালোবাসি উইকেন্ড বার
সবারই মেয়াদ থাকে, কচি ডাব, প্রেম ভালোবাসা
আমরাও একদিন
কবিতায় মিল খুঁজতাম
তাল ছন্দে সুখের ত’বিল
কখন হারিয়ে গেল, যেমন দেয়ালে লেখা নাম
এখন আমরা রাত গুনি,
বসে থাকি যুদ্ধ শুরু হবে
ধর্ম খুঁজি
সেই নাকি ত্রাতা
নাস্তিকের স্বস্তি আর কবে…
তাই আজ ছেড়েছুড়ে সব, ভাবি চানাচুর মুড়ি খাই
চুরি করি বুড়ি ছুঁয়ে থাকি, তুমি আমি মাসতুতো ভাই
সুইগি জোমাটো বেঁচে থাক
মজে থাকি কাবাবে, তিন পেগে
প্রেমে থাকি কবিতায় থাকি, পালা করে খাদ্যে ও বেগে
- অতনু দত্ত-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 361





m.c. 1 সপ্তাহ 5 দিন আগে
Beautiful
বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে
‘আমরাও একদিন
কবিতায় মিল খুঁজতাম’
ঠিক তাই অতনুদা, দিনগুলো খালি হারিয়ে হারিয়ে যায়
রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে
‘আমাদের বিবস্ত্র শব পল গোনে বেঁচে ওঠবার
আমরা ঝুলিয়ে কোঁচা, নিজেদের বলি বাঁকাচাঁদ’
এই জায়গায় এসে কবিতাটি আর শুধু মেলোডিক নয়, তীব্রতর হয়ে উঠেছে, পাঠকমনে এর অভিঘাতই আলাদা!
রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে
আপনার কবিতামাত্রেই ভালোলাগার যে অনুরণন রেখে যায়, তা বলাই বাহুল্য
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
অ
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
সা
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
মা
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
ন্য
অসামান্য বললে এতোটাই কম বলা হবে যে কি বলব
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
‘সুইগি জোমাটো বেঁচে থাক
মজে থাকি কাবাবে, তিন পেগে
প্রেমে থাকি কবিতায় থাকি, পালা করে খাদ্যে ও বেগে’
হা হা হা, এটা যে এবার আমাদের অনেকের জাতীয় সঙ্গীত হয়ে যাবে
আমি উঠিয়া দাঁড়াইলাম
নতুন মন্তব্য পাঠান