"ঘামের মূল্য "

দোলনচাঁপা
"ঘামের মূল্য "
ঘামে ভেজা শ্রমিকের হাত
রক্তে লেখা অধিকার-
মে দিবস বলে আজ
সমতা হোক সবার।
রক্তে রাঙা সেই পথ ধরে
এসেছে নতুন ভোর-
শোষণের দেয়াল ভেঙে
গড়ে সমতার এক ঘর।
মে দিবস শুধু স্মৃতি নয়
সংগ্রামের এক গান-
শ্রমিকের শক্তি ও হাসিতে
মিশে রয় পৃথিবীর প্রাণ।
অধিকারের লড়াই শেষে
সূর্য ওঠে রাঙা-
শ্রমের দামে শিকল
ছেঁড়া-জয়ধ্বনি ভাঙা।



বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে
মে দিবসের শুভেচ্ছা
নতুন মন্তব্য পাঠান