জেফারসনের হাত

Abeduzzaman chowdhury's picture
Abeduzzaman cho... মঙ্গল, ২০২৬-০৪-২৮ ১৫:৫৭

যে স্কুলে পড়াই অটিস্টিক ডিপার্টমেন্টের চতুর্থ শ্রেণির ছাত্র , পা দুটো চলে না। তাকে দেখে আমি জীবনের প্রতি আকৃষ্ট হই। আমার বুকের ভেতরের ভাবটা বোঝানোর চেষ্টা করলাম।

জেফারসনের হাত

এ সামান্য গ্রহ নয়—সেই হাতে সে তুলে ধরে আকাল ব্রহ্মাণ্ড;
বিধাতার রূঢ়তার ত্রিশূল সে তোয়াক্কা করে না।
প্লাবনে এক হাতে নেয় নোয়ার দীঘল দাঁড়, অন্য হাতে
খোদাই করে উদ্দীপ্ত মহাকাশের মানচিত্র।
ঐ আকাশ ঢেকে দেয়া জিব্রাইলের প্রকাণ্ড ডানা—
তার সুগঠিত পাঞ্জার ফাঁকে যেন
সমস্ত সাহারার বুকে এক কণা বালি!
ওই হাতের তালুর প্রতিটি রেখায় আঁকা আখিলিসের জয়ের মহাকাব্য;
তার চলার গতি—এন্ড্রোমিডার বক্ষে প্রলয়ঙ্করী উল্কা-ঝড়।
তার মুষ্টির মোচড়ে বিচূর্ণ হয় স্রষ্টার নিষ্ঠুর পরিহাস।
'বিধাতা, আমায় কিছু দাও আর না দাও—
জেফারসনের হাত দুখানা দিও;
আমি বিশ্ব গড়ে দেবো।'
০৪/১৯/২০২৬

Jefferson’s Hands

Not this ordinary planet—he cradles the infinite cosmos upon his palm.
He scorns the trident of the Creator’s cruelty;
In the deluge, one hand seizes Noah’s towering oar; the other,
Engraves the ignited map of the universe.
Those titanic wings of Gabriel that shroud the firmament
Are but a single grain of sand from the colossal Sahara,
Lost within the gaps of his well-wrought fist.
In every furrow of those palms is etched the epic of Achilles' victory;
The pace of his stride—a cataclysmic meteor storm in the chest of Andromeda.
With a single twist of his grip, the cruel irony of the Creator is shattered into dust.
O Lord, grant me everything or nothing at all—
But bestow upon me Jefferson's two hands;
‘I shall rebuild the world.’
04/19/2026

হিয়া 's picture
অসামান্য, অসাধারণ লাগলো ! পরে

হিয়া 2 সপ্তাহ 3 দিন আগে

অসামান্য, অসাধারণ লাগলো ! পরে আবার আসবো হয়তো, আরো বেশ কয়েকবার পড়ার জন্য !

ASIT KUMAR ROY's picture
কি অসামান্য প্রাণশক্তি খুব

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 1 দিন আগে

কি অসামান্য প্রাণশক্তি
খুব সুন্দর।

রেবতী's picture
আমারও অসামান্য লাগল

রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে

আমারও অসামান্য লাগল

রেবতী's picture
ইংলিশ ভার্সানটি কি আগে

রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে

ইংলিশ ভার্সানটি কি আগে লেখা?
যাইহোক, অসম্ভব স্পর্শ করে গেল
বহুদিন মনে থাকবে



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline