ক্ষয়/অন্তর্দহন
অভিজিৎ
সোম, ২০২৬-০৪-২৭ ১২:১৪
সোম, ২০২৬-০৪-২৭ ১২:১৪ যেমন করে ছড়িয়ে পড়ে ধুম
দ্বি-প্রাহরিক অলস চোখে ঘুম
তেমন করে নষ্ট হতে
“ক”জন বলো পারে?
যে দরজায় ভাঙন লাগা ঘুণ
সমরভূমে শূন্য শূর তূণ
তেমন করে স্পষ্ট ক্ষতে
“ক”জন বলো হারে?
যেমন করে আঁধার নামে গহন
হৃদয় জুড়ে গোপন গ্লানি দহন
তেমন করে কষ্ট পেতে
“ক”জন বলো পারে?
যে কুসুমে নেইকো কোন ঘ্রাণ
অভিপ্রয়ান অলিক পরিত্রাণ
তেমন করে ভ্রষ্ট যাচক হতে
“ক”জন ফেরে দ্বারে?
যেমন করে বৃক্ষ মরে উপড়ে নিজ মূল
রিক্ত নদী ওড়ায় বুকের ধুল
তেমন করে “ক”জন বলো
ক্লান্ত স্মৃতির ভারে?
যেমন করে ভ্রান্ত পথিক মরীচিকা
আঁকড়ে ধরে বহ্নিশিখা
তেমন করে শ্রান্ত হতে
“ক”জন বলো পারে??
__________________
অভিজিৎ
- অভিজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 345





m.c. 2 সপ্তাহ 3 দিন আগে
Fabulosa
শুকু 1 সপ্তাহ 5 দিন আগে
আঁকড়ে ধরে বহ্নিশিখা
তেমন করে শ্রান্ত হতে
“ক”জন বলো পারে??
বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে
ছন্দ বন্ধন অপূর্ব লাগল অভিজিৎদা
রেবতী 1 সপ্তাহ 5 দিন আগে
‘যেমন করে বৃক্ষ মরে উপড়ে নিজ মূল
রিক্ত নদী ওড়ায় বুকের ধুল’
‘ধুল’ খুব সুন্দর ব্যবহার করেছেন
পুরো কবিতাটির মতোই
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
মেলোডির এমন মোহন বাঁশী বাজাতে পারে কয়জনা
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
চমৎকার, চমৎকার, চমৎকার ... একশো বার বললাম
নতুন মন্তব্য পাঠান