মুখ

কোকো
সুখের মুখটি সে সবেমাত্র তখনই দেখেছে।
এমন মোহন চাঁদ, রোমকূপ কিরণ কিরণ
গহ্বর দাগ যেন সোহাগপ্রহরে খুনসুটি
যেন বীত দুঃখ সব বিলাসিতা ইচ্ছে- পীড়ন
নিজের দুঃখটিকে দীন ভাবে। হেসেই উড়ায়
প্রাক্তন দিনলিপি, ঝুঁকে পড়ে দেদার কুড়ায়
বিচিত্র অথচ বড় অনায়াস অম্লানকুসুম
এত সুখী দিনযাম এত সুখে আসে কার ঘুম ?
ঘুম নেই, এত ফুল ঘ্রাণ স্পর্শ নিদ্রাঘাতক
শেষ এক দুঃখ ছিল খুব আপন, সেও পলাতক
ভালো থেকো বলে যারা মন থেকে, তাদের হৃদয়
বিদায়ে বেদনা চেনে, আলো বড় উচাটন হয়
তাই এ চন্দ্র সরে। ধ্রুব রেখে একটি, তারাও।
সে সহসা বোঝে স্রোত। পায়ে পড়ে- দাঁড়াও দাঁড়াও ...



m.c. 2 সপ্তাহ 4 দিন আগে
Excellento
সিও 2 সপ্তাহ 4 দিন আগে
এত ফুল ঘ্রাণ স্পর্শ নিদ্রাঘাতক
শেষ এক দুঃখ ছিল খুব আপন, সেও পলাতক
কেয়া বাত
ঝর্না 2 সপ্তাহ 4 দিন আগে
অদ্ভুত ভালো। ভীষন ভালো লাগলো পড়তে।
হিয়া 2 সপ্তাহ 2 দিন আগে
ভীষণ ভালো লাগলো!
বনলতা 1 সপ্তাহ 5 দিন আগে
অদ্ভুত এক আবেদন
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
এমন মোহন চাঁদ, রোমকূপ কিরণ কিরণ
আহা আহা
জন্ম সার্থক এমন একটি আস্ত কবিতা পেলে
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
বলতেই হচ্ছে,
অ
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
স্যা
নেই 1 সপ্তাহ 5 দিন আগে
ম
অ্যসাম টু দা পাওয়ার ইনফিনিটি
নতুন মন্তব্য পাঠান