এরাবিয়ান ওয়াক্স

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

এরাবিয়ান ওয়াক্স
- (রক্তিম)
সব কথা কি সত্যিই বলা হয়ে গেছে?
আমার এরাবিয়ান ওয়াক্স প্লান্ট
এখনো কিছু কথা বলে চলেছে
নিরবে নির্দ্বিধায় সে বলে বাঁচো,
আরও অনেকদিন ধরে বাঁচো।
যুদ্ধ করতে করতে বেঁচে থাকো।
শত্রুকে মরার আগে জিতিয়ে দিও না।
আলো দেখার উন্মাদনা সবসময় জিইয়ে রাখো।
ওরা জল বৃষ্টি ছাদ আলো কিছুতেই কিছু দেবেনা।
মৌলিক অধিকার সব হরণ করতে চায়।
ধীরে ধীরে হাতে পায়ে গলায় শিকল পড়াবে।
তুমি তোমরায় হবে দাসানুদাস ক্রীতদাস।

মাথা নত করে তুমি বাঁচতে পারবে!
আমাকে দেখো
আমিও ভিতরে ভিতরে লড়ছি ।
মরুর তপ্ত বালুকারাশিকে হার মানিয়েছি;
শুষ্কতা রুক্ষতা সব জয় করে,
দিব্যি নিজের সবুজ পতাকা উড়িয়ে দিয়েছি।

দী...র্ঘ লড়াই হবে, কষ্ট হবে ক্ষিদে তৃষ্ণা পাবে;
তবু দাঁতে দাঁত চেপে লড়াই জারি রাখতে হবে।
এতো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।
লড়ে যাও শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য
সব তোমার উত্তরসূরিদের জন্য।
বজ্ররবে একদিন সবাই সিংহের মত ঝাঁপ দাও
তখন শত্রু পালাবার আর পথ পাবে না।
তখনই উড়বে আকাশে তোমাদের বিজয় পতাকা
তুমি হবে আগামীর পরিচয়।

robin's picture
এরাবিয়ান ওয়াক্স নামটা

robin 4 সপ্তাহ 8 ঘন্টা আগে

এরাবিয়ান ওয়াক্স নামটা আকৃষ্ট করল প্রথমেই
লেখাটাও দিব্য লাগল

ASIT KUMAR ROY's picture
গনতন্ত্রের মহা উৎসব ঐ এলো

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 1 দিন আগে

গনতন্ত্রের মহা উৎসব ঐ এলো রে
এসো ওগো হাত ভরে ভোট দাও যাও রে
জলে ভেজে রোদে মুখ যায় পুড়ে রে
প্রতিশ্রুতি সাত পাঁচ কত কিছু বলে রে
তারপর পাঁচ বছর দেখা নাহি মেলে রে
জনগন মরে মরুক নেতাদের সুদিন আসে রে।
নিজেদের স্বপ্নগুল সব ডানা ভাঙা
ওরা আর কেউ উড়বার কথা ভাবে না।
আলোর বৃত্তে নেতারা বাকি সব অন্ধকারে
গনদেবতারা সেই তিমিরে আচ্ছে দিন আসেনা।
আহা আহা কি যে আনন্দ কি আনন্দ
আজ নেতারা দলে দলে ভোট ভিক্ষায়
কি যে ভালো লাগে কি আর বলি ভাই
ভাবি মনে দ্যাখ কেমন লাগে ভিক্ষা মাগায়।
ভোট আসে ঢাক বাজিয়ে ভোট ফিরে নিরবে
রাজার রাজা মসনদে বসেই নব্য বিধান দেয়।
জনগণ আঙুল চোষে, চোর যে ছিল মালা পেল
হায় রে হায় কি হোল এমন দিন ও দেখার ছিল।

ASIT KUMAR ROY's picture
আমি থমকে দাঁড়িয়ে পড়ি নবজাতকের

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 11 ঘন্টা আগে

আমি থমকে দাঁড়িয়ে পড়ি
নবজাতকের চোখে মুখে ভয়ার্ত আর্তনাদ
তাঁর মাথায় চাপান লক্ষ টাকার ঋণ।
আর শহরের শহীদ মিনারের মুখ মলিন।
এমন দেশ কোথাও পাবে না তুমি
চোরে চোরে দেশ সেজেছে বেশ
পিসী ভাইপোর রাজত্বে সস্তায় ভিক্ষার ভাত।
আর এক মহাজন দেশ বিকাতে হাত রগড়ায়।

দারুন মুক্তো ঝরা হাসির কথা আজ প্রান্তরে
মনে পড়ে গেল ঐ হাসি ছিল মোনালিসার
আর ছিল রমা সেন মহানায়িকার
আর ছিল কিছুটা মাধুরী দিক্ষিতের
বর্তমানে কাউকেই আর তেমন মনে পড়েনা।

কি চেয়েছি আর কি পাচ্ছি
চাওয়া পাওয়ায় ফারাক কিছুতেই মিলছেনা।
আমাদের ভুল চাওয়ায় যে মানুষ
সে...ই ভীষণভাবে বিকৃত মনস্ক।
ওটাকেই সরাতে হবে বিনা অস্ত্রপ্রচারে
রাজনীতির স্ক্যালপেলে।
তারপর দিগন্তে সবুজ গালিচা বিছিয়ে দেব
আবার আকাশের নীলে উদিবে রক্তমুখী সূর্য
বাতাসে আন্দোলিত হবে নতুন ফসলের গান।

রুভো's picture
কম্পোজিশনটা অদ্ভুত

রুভো 2 সপ্তাহ 6 দিন আগে

কম্পোজিশনটা অদ্ভুত ভাল

রুভো's picture
সব কথা কি সত্যিই বলা হয়ে

রুভো 2 সপ্তাহ 6 দিন আগে

সব কথা কি সত্যিই বলা হয়ে গেছে?
আমার এরাবিয়ান ওয়াক্স প্লান্ট
এখনো কিছু কথা বলে চলেছে

এই তিনটে লাইনের সোজাসাপটা আবেদনটা দারুণ

ASIT KUMAR ROY's picture
একদিন চোরেদের সভায় গিয়ে

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 5 দিন আগে

একদিন চোরেদের সভায় গিয়ে পড়েছিলাম
না ওরা আমাকে দেখেনি,
আমি ছিলাম গোল টেবিলের মাঝখানে
আসলে আমি চুরি যাওয়া ক্যামেরা।

এক- চোর বলল ক্যামেরা চুরি করে এনেছি ভাই।
এবার সোজাসুজি বুক ফুলিয়ে চুরি করব।
দুই- উত্তরে বলে বেশ করেছিস, ঐটাই ধরিয়ে দেয়।
পরিবারের কাছে মুখ দেখান যায়; কি লজ্জা!
তিন- আগের দিনে এমন হতো না, ক্যামেরা ছিলনা
নিশ্চিন্তে সিঁদ কেটে চুরি করা যেত।
চার- আর এখন চুরি করলেই ধরা পড়ে যায় ভাই।
সাধে কি আর বলে '' চুরি এক মহাবিদ্যা''
পাঁচ- দ্যাখ ভাই আমরা চুরি করলে জেল হাজত হয়,
ওদের কিন্ত তা হয়না, উল্টে মালা পড়ায়।
ছয়- যা বলেছিস ভাই! ভাবছি ওদের দলে ভিড়ে যাব।
জীবনটা সুখেই কাটবে। নেতা নেত্রীও হতে পারব।
সাত- না ভাই আমি তাহলে তোদের সাথে নেই।আমার
এই চুরির ব্যবসা বুঝে শুনে করব। যার চুরি
করব তাঁকে বাঁচিয়ে আমাকে বাঁচতে হবে। ওদের
মতো ধনে প্রাণে মারতে পারব না ভাই।
গাছ বাঁচিয়ে ফল খাও এ আমার গুরুর আদেশ।
সকলে - বেশ তাহলে তোমার কথায় থাকলো গুরু।
ভিক্ষা নিয়ে নয়, গায়ে গতরে খেটে খাব ভাই।

আমি অধম ক্যামেরা সব দেখে শুনে ভীষণ মজা পেলাম।
ভাবলাম এরা ভাবনা চিন্তা করে, মানে দরদী চোর।

ASIT KUMAR ROY's picture
কখন যে শব্দেরা গান হয়ে উঠবে

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 4 দিন আগে

কখন যে শব্দেরা গান হয়ে উঠবে পাখী জানে
নদী জানে কলতান কখন হবে গুণ গুণ গান।
বাঁশের বনে শন শন শব্দ সুরে বেজে হোল গান
এবার পালাবদল তুমি ও এসো গাও জীবন গান।

দারুন মুক্তো ঝরা হাসির কথা
আমার মনে পড়ে গেল।
ঐ হাসি মোনালিসার ছিল
আর ছিল রমা সেন হাসতে পারত...
কিছুদিন আগে মাধুরী দিক্ষিতের ও ছিল
এখন আর কাউকেই তেমন মনে পড়েনা।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline